৩৩০১
সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1% কমালে, উক্ত দোলকের দিনে কত সময় পরিবর্তন হবে?
উত্তর
433 s সময় বৃদ্ধি পাবে
৩৩০২
একটি কার্ণো (Carnot) ইঞ্জিন 27°C এবং 180°C তাপমাত্রার মধ্যে কার্যরত। ইঞ্জিন তাপ উৎস থেকে 8.6×104J তাপ গ্রহণ করে। ইঞ্জিন দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ কত?
উত্তর
29.05KJ
৩৩০৩
পৃথিবীর ব্যাসার্ধ 6.4×106m এবং পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ 9.8ms-2।ভূ-পৃষ্ঠ থেকে 6.4×107 উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান কত?
উত্তর
0.081ms-2
৩৩০৪
একটি কৃষ্ণ গহবরের ঘটনা দিগন্তে 6.9km, উহার ঘনত্ব কত? [G=6.67×10-11Nm2kg-2]
উত্তর
3.38×1018kg.m-3
৩৩০৫
একটি ইঞ্জিন 5 মিনিটে কুয়া থেকে 10,000 লিটার পানি 10 m গড় উচ্চতায় তুলতে পারে। ইঞ্জিনটির ক্ষমতা 70% কার্যকর হলে এর অশ্ব ক্ষমতা কোনটি?
উত্তর
3.35 hp
৩৩০৬
10 cm ব্যাসার্ধের একটি পারদ ফোটাকে 106 সম আয়তন ফোটায় বিভক্ত করা হলো। এতে কি পরিমাণ কাজ সম্পাদিত হলো? পারদের পৃষ্ঠটান = 0.55 Nm-1
উত্তর
6.84×10-3 J
৩৩০৭
2 m দীর্ঘ ঝুলন্ত একটি তারের নিচের প্রান্তে 10 kg ভর ঝুলালে এর দৈর্ঘ্য 0.6 mm বাড়ে। তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক 2×10¹¹ Nm⁻² হলে তারের ব্যাসার্ধ কোনটি?
উত্তর
1.28 mm
৩৩০৮
একটি জটিল অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 1 cm ও 2.5 cm এবং এদের মধ্যবর্তী দূরত্ব 12 cm। অভিলক্ষ্য থেকে কত দূরে বস্তু স্থাপন করলে অভিনেত্র থেকে 25 cm দূরে একটি বিবর্ধিত অবাস্তব বিম্ব গঠিত হবে?
উত্তর
9.73 cm
৩৩০৯
একটি ফ্রনহফার শ্রেণীর একক চিরের দরুণ অপবর্তন পরীক্ষায় 5896 A° তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হলো। প্রথম অবমের জন্য অপবর্তন কোণ কত হবে? চিরের বেধ 0.18 mm।
উত্তর
11/16//
৩৩১০
একটি উত্তোত্তল লেন্সের দুই পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 15 cm। লেন্সটির ফোকাস দূরত্ব 18 cm হলে এর উপাদানের প্রতিসরাঙ্ক কত হবে?
উত্তর
1.5