৩৪৩১
5 m দৈর্ঘ্য ও 1 mm ব্যাসবিশিষ্ট তারে 25 kg ভরের ফলে দৈর্ঘ্য 0.1 mm প্রসারিত হলে তারটির সঞ্চিত শক্তির পরিমাণ কত?
উত্তর
0.0225 J
৩৪৩২
একটি পোল্ট্রি ফার্মের মালিক মুরগির সংখ্যা 1000 থেকে 4000 করার সিদ্ধান্ত নিলেন। এর ফলে শব্দের তীব্রতার লেভেল কত বৃদ্ধি পাবে?
উত্তর
6 dB
৩৪৩৩
একটি কার্নো ইঞ্জিন 227°C তাপমাত্রায় তাপ গ্রহণ করে ও 77°Cতাপমাত্রায় তাপ বর্জন করে। ইঞ্জিনের দক্ষতা কত?
উত্তর
30%
৩৪৩৫
কোনো ধাতুর কার্য-অপেক্ষক 0.5 eV। ধাতুটির উপর পৃথক পৃথকভাবে 1 eV এবং 2.5 eV শক্তির ফোটন আপতিত হলে, নিঃসৃত ফটোইলেক্ট্ররে সর্বোচ্চ গতিশক্তির অনুপাত হবে -
উত্তর
1 : 4
৩৪৩৬
একটি অ্যাম্বুলেন্স 8 kHz কম্পাঙ্কের হর্ন বাজাতে বাজাতে 36 km /hr সমবেগে একটি ভবনের দিকে অগ্রসর হচ্ছে। ভবনটি থেকে প্রতিফলিত শব্দের কম্পাঙ্ক অ্যাম্বুলেন্স চালকের কাছে কত বলে মনে হবে? বাতাসে শব্দের বেগ 320 ms-1।
উত্তর
Try your self
৩৪৩৭
P→=3i∧ - 2j∧ +5k∧ এবং Q→=6i∧-4j∧+xk∧ l x এর মান কত হলে P →ও Q→ পরস্পর লম্ব হবে?
উত্তর
-5.2
৩৪৩৮
15 cm ফোকাস দূরত্ব বিশিষ্ট উত্তল লেন্স থেকে কত দূরে বস্তু স্থাপন করলে বাস্তব বিম্বের আকারের তিনগুণ হবে?
উত্তর
20 cm
৩৪৪০
h মিটার উচু স্থান থেকে একটি বস্ত পড়ছে। কোথায় তার গতি-শক্তি স্থিতি-শক্তির অর্ধেক হবে?
উত্তর
h/3 m