৩৯১
একটি ফ্রনহফার শ্রেণীর একক চিড়ের অপবর্তন পরীক্ষার 6000A তরঙ্গ দৈর্ঘের এক রশ্মি আলো ব্যবহার করা হল। চিড়টির বেধ 12×10-5cm হলে কেন্দ্রীয় চরম উজ্জল অর্ধকৗণিক বিস্তার বের কর।
উত্তর
15°
৩৯২
পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণ 980 cm/sec2 এবং একটি বস্তুর মুক্তি বেগ 11.2 km/sec পৃথিবীর ব্যাসার্ধ কত?
উত্তর
6400 km
৩৯৩
যখন দুটি শব্দ সুর শব্দ করে তখন একটা নির্দিষ্ট কম্পাংকের বীট শোনা যায়। যদি একটি সুরের কম্পাংক বৃদ্ধি করা হয় তবে বীটের কম্পাংক কেমন হবে?
উত্তর
বৃদ্ধি পেতে পারে বা কমে যেতে পারে
৩৯৪
একটি দোলকের দোলনকাল 2sec এর বেশী। ফলে তা দৈনিক 20sec ধীরে চলে। এর দৈর্ঘ্য শতকরা কত পরিবর্তন করলে ঠিক 2sec দোলনকাল দুলবে?
উত্তর
0.046°°
৩৯৫
2টি 100 watt, 230 V বাল্ব সিরিজ সংযোগ প্রদান পুর্বক পুনরায় 230 V এ সংযোগ প্রদান করলে বাল্ব দুটির সম্মিলিত শক্তি কত?
উত্তর
50W
৩৯৬
দুটি একই ধরনের কৃষ্ণ বস্তুর প্রতি একক ক্ষেত্রফল হতে নির্গত তাপশক্তি অনুপাত 256:1। একটির তাপমাত্রা 1600 K হলে অপরটির তাপমাত্রা কত?
উত্তর
400K
৩৯৭
30m উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন স্থানে উহার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে?
উত্তর
10m
৩৯৮
একটি রড ল্যাবরেটরী সাপেক্ষে আলোর বেগের 0.6 গুণে ঘুরছে। একজন দর্শক ল্যাবরেটরীতে ইহার দৈর্ঘ্য 1m পরিমাপ করে। রডটির প্রকৃত দৈর্ঘ্য নির্ণয় কর।
উত্তর
1.25m
৩৯৯
একটি ইয়ং-এর দ্বি-চিড় পরীক্ষার চিড় দুটির মধ্যবর্তী দূরত্ব 1.9mm এবং চিড় হতে 1m দূরত্বে ডোরার প্রস্থ 0.31mm। আলোকের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় কর।
উত্তর
5890A°
৪০০
একটি অ্যালুমিনিয়াম ও সীসার তাপ যুগলের শীতল সংযোগস্থলের তাপমাত্রা 0°C। উষ্ণ সংযোগস্থলের তাপমাত্রা কত হলে তাপ বিদ্যুৎচালক শক্তি 1050 μV হবে? [ধর , a = 12μm/°C and b =12 μm/(°C)2]
উত্তর
8.867°C