৪০১
একজন খেলোয়াড় 2m উচ্চতায় ভূমির সাথে 30° কোণে 20 m/s বেগে একটি ক্রিকেট বলকে আঘাত করলে, অন্য একজন খেলোয়াড় 1m উঁচুতে বলটি ধরে ফেলে। খেলোয়াড় দু'জনের দুরুত্ব কত?
উত্তর
37 m
৪০২
একটি বস্তু অনুভূমির সাথে θ কোণে উপর দিকে নিক্ষিপ্ত হল। বস্তুটির নিক্ষেপ করার গতি 25 m /sec। বস্তুটি নিক্ষেপ করার 1.25 sec পর সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালে θ এর মান নির্ণয় কর।
উত্তর
30°
৪০৩
একটি তরঙ্গের দুইটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য π/2। বিন্দুদ্বয়ের মধ্যে পথ পার্থক্য কত?
উত্তর
λ/4
৪০৪
3m দৈর্ঘ্যের একটি সোজা সুষম ভারী রডের দুপাশে 50 N ও 100 N ভর আছে এবং রডটিকে তার ম্যধবিন্দু থেকে 13/ m দূরত্বে বেশি ভরের দিকে ফালক্রম বিন্দুতে রাখা হলে তখন তা সাম্যবস্থায় থাকে। রডটির ওজন কত?
উত্তর
75 N
৪০৫
একটি টিউনিং ফর্ক 25 cm লম্বা একটি সনোমিটার তারে 160 Hz কম্পাংকে শব্দ করে যার টান 1.55 kg.wt। প্রতি সেকেন্ডে বিটের সংখ্যা কত হবে? (প্রতি একক দৈর্ঘ্যের ভর =0. 025 gm)
উত্তর
None
৪০৬
8 kHz কম্পাংঙ্কের একটি সাইরেন নিয়ে একটি পুলিশের গাড়ী 36 km / hr সববেগে। একটি উঁচু বিল্ডিং এর দিকে চলছে, যা শব্দ তরঙ্গকে প্রতিফলিত করছে। বাতাসে শব্দের বেগ 320 m/sec। গাড়ী চালক সাইরেনর যে শব্দ কম্পাঙ্ক শুনবে তা হলো:
উত্তর
8. 5 kHz
৪০৭
একটি তাপ যুগলের এক প্রান্ত পানি মিশ্রিত বরফে (0°C) রেখে অপর প্রান্ত t°C তাপমাত্রায় উত্তপ্ত করলে যে তাপ তড়িৎ চালক বল সৃষ্টি হয় তাকে E = 24 t - 0.06t2 দ্বারা প্রকাশ করা যায়। তাপ যুগলের নিরপেক্ষ উষ্ণতা কত?
উত্তর
200°C
৪০৮
0.2 mm ব্যবধান বিশিষ্ট দুইটি চিড় হতে 50 cm দূরত্বে অবস্থিত পর্দার উপর ব্যাতিচার সজ্জা সৃষ্টি হলো। পরপর দুটি উজ্জল প্রট্রির মধ্যবর্তী দূরত্ব 1.42 mm। ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য হলো -
উত্তর
5680 A°
৪০৯
একটি বড় পাত্রের আয়তন 480 cm3 এবং তাপমাত্রা 293 K। তাপমাত্রা 298 K এ উন্নীত করলে শতকরা যে পরিমাণ বায়ু বের হয়ে যাবে - (চাপ অপরিবর্তিত থাকবে)
উত্তর
1.71%
৪১০
সোডিয়ামের সূচন তরঙ্গ দৈর্ঘ্য 6800 A°। সেডিয়ামের কার্যাপেক্ষক হলো -
উত্তর
2.925 ×10-19J