৫০২১
পানির উপরিতলে ভাসমান 3 cm দৈর্ঘ্যের একটি সূচকে তল থেকে বিচ্ছিন্ন করতে কত বলের প্রয়োজন? [পানির পৃষ্ঠটান 72 × 10⁻³ Nm⁻¹]
উত্তর
4.32 × 10⁻³ N
৫০২৩
একটি আরোহী ট্রান্সফর্মার এর 150 V হতে 3000Ω পাওয়া যায়। যদি গৌণ কুন্ডলীর পাক সংখ্যা 2000 হয় তবে মূখ্য কুন্ডলীর পাক সংখ্যা কত?
উত্তর
100
৫০২৪
256 Hz কম্পাংকের একটি টিউনিং ফর্ক অন্য একটি টিউনিং ফর্কের সাথে অনুনাদে ছিল। অজ্ঞাত ফর্কটিতে সামান্য মোম লাগালে 4টি বীট উৎপন্ন হয়। অজ্ঞাত ফর্কটির কম্পাঙ্ক কত হবে?
উত্তর
252 Hz ও 260 Hz
৫০২৫
একটি হুইটস্টোন ব্রিজের চারটি বাহুর রোধ যথাক্রমে 10Ω, 15Ω, 20Ω এবং 25Ω। ৪র্থ বাহুর সাথে কত রোধ কিভাবে যুক্ত করলে ব্রীজটি সাম্যবস্থায় থাকবে?
উত্তর
5Ω শ্রেনীতে
৫০২৬
একটি কার্ণো ইঞ্জিন পানির হিমাংক ও স্ফুটনাংকের মধ্যে কার্যরত আছে। ইঞ্জিনটির দক্ষতা কত?
উত্তর
26.80%
৫০২৭
একটি পরিবর্তী প্রবাহের প্রবাহমাত্রার শীর্ষ মান 20A এবং কম্পাঙ্ক 50Hz। এর গড় বর্গমূল এর মান কত?
উত্তর
14.14A
৫০২৮
সূর্যোদয়ের আগে দিগন্তে লাল সূর্যকে দেখতে পাওয়ার কারন কি?
উত্তর
খ) হালকা থেকে ঘন মাধ্যমে আলোর ক্রমাগত প্রতিসরন
৫০২৯
কোন আলোক রশ্মি পানি হতে বায়ুতে যাওয়ার সময় যদি প্রতিসারিত রশ্মি পানি-বায়ুর বিভেদ তলে অবস্থান করে, তবে আপতন কোণ কত হবে?
উত্তর
48.75⁰