৫১২১
একটি হীটার 220V সরবরাহ লাইন থেকে 0.2A প্রবাহ গ্রহণ করে। হীটারটি 60 ঘন্টা ব্যবহার করলে কি পরিমাণ শক্তি ব্যয় হয়?
উত্তর
2.64 KWH
৫১২২
একটি হাইড্রোলিক প্রেসে ছোট পিষ্টনে বল প্রয়োগ করা হলো। পিষ্টন দুটির ব্যাসদ্বয়ের অনুপাত 5:1 হলে বড় পিষ্টনে কত বল অনুভুত হবে?
উত্তর
1260Kg-wt
৫১২৪
50g ভরের একটি বস্তু 20cm/s অনুভূমিক বেগে একটি খাঁড়া দেয়ালে ধাক্কা দিয়ে সম্পূর্ণ থেমে গেল। বলের ঘাত কত?
উত্তর
-1000gm.cm/s
৫১২৫
100 পাউন্ড ওজনের একটি গাড়িকে 45 পাউন্ড ওজনের একটি অনুভূমিক বলে মেঝের উপর দিয়ে টেনে নেয়া হচ্ছে। স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে 10s এ গাড়িটি 80ft গেলে মেঝের ঘর্ষণাংক কত?
উত্তর
0.45
৫১২৬
পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চাঁদের ভর ও ব্যাসার্ধের যথাক্রমে 81 ও 4 গুণ। ভূ-পৃষ্ঠে 150 পাউন্ড ওজনের মানুষ চাঁদে গিয়ে কতটুকু ওজন হারাবে? (চাদের ব্যাসার্ধ 1000 মাইল)
উত্তর
120.4lb-wt
৫১২৭
100ft ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁকা পথে 40ft/s বেগে গাড়ি চালাতে হলে পথটিকে কত কোণে কাত রাখতে হবে?(g=32ft/s²)
উত্তর
tan-1 (0.5)
৫১২৮
একটি ত্রুটিপূর্ণ সেকেন্ড দোলক দিনে 100s সময় হারায়। এর দৈর্ঘ্য কতটুকু পরিবর্তন করলে সঠিক সময় দেবে?
উত্তর
2.35mm
৫১৩০
60ft উঁচু একটি স্থান থেকে একটি বস্তু পড়ে গেল। কোথায় এর গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক হবে?
উত্তর
20ft