৫২৮৩
একটি রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তা ভেদ করতে পারে। এরূপ 25 টি তক্তা ভেদ করতে হলে এর বেগ কতগুণ হতে হবে?
উত্তর
5 গুণ
৫২৮৪
6 টনের একটি ট্রাক ঘন্টায় 36km বেগে চলছে। এটি 4m দূরত্বে থামাতে হলে কত বলের প্রয়োজন হবে?
উত্তর
75000N
৫২৮৫
একটি সেকেন্ডে দোলক ভূ-পৃষ্ঠে সঠিক সময় দেয়। যদি পৃথিবীর ব্যাসার্ধ চন্দ্রের ব্যাসার্ধের 4গুণ এবং পৃথিবীর ভর চন্দ্রের ভরের 81 গুণ হয় তবে চন্দ্রে নিয়ে গেলে এর দোলনকাল কত?
উত্তর
4.5 sec
৫২৮৬
1 m ব্যাসার্ধ এর একটি গোলাকার পরিবাহীর পৃষ্ঠে IC চার্জ স্থাপন করলে কেন্দ্র হতে 0.5 m দূরে তড়িৎ প্রাবল্য কত হবে?
উত্তর
9×109 NC-1
৫২৮৭
একটি শব্দ তরঙ্গ বায়ূতে 3 মিনিটে 1080 দূরত্ব অতিক্রম করে, এই শব্দ তরঙ্গের দৈর্ঘ্য 60cm হলে তরঙ্গের পর্যায়কাল কত?
উত্তর
0.1 sec
৫২৮৮
0.2 mm ব্যাসের একটি কৌশক নলে পানির আরোহন নির্ণয় কর। (পানির পৃষ্ঠটান = (72×10-3Nm-1)
উত্তর
14.69 cm
৫২৮৯
একটি হুইটস্টোন ব্রীজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বাহুতে যথাক্রমে 4, 10 ও 16 ওহমের রোধ স্থাপন করা হল। চতুর্থ বাহুতে কত রোধ যুক্ত করলে ব্রীজটি সাম্যাবস্থা প্রাপ্ত হবে?
উত্তর
40 ohm