৫৫৩১
একটি কৈশিক নলের ব্যাস 0.22 mm। একে 7.2×10-2Nm-1 পৃষ্ঠটান এবং 103kgm-3 ঘনত্বের পানিতে ডুবালে নলের কত m উচ্চতায় পানি উঠবে?
উত্তর
0.1336
৫৫৩২
35% কর্মক্ষমতা বিশিষ্ট একটি তাপীয় ইঞ্জিন প্রতি পূর্ণচক্র শেষে উৎস থেকে গৃহীত তাপের শতকরা কতভাগ বর্জন করে?
উত্তর
65
৫৫৩৩
পার্শ্বের চিত্রে বৈদ্যুতিক সমবিভব তলগুলোর মধ্যে বিভব পার্থক্য 0.33 V এবং তলগুলো 11 cm ব্যবধানে রয়েছে। তড়িৎক্ষেত্র প্রাবল্য কত Vm-1?
উত্তর
0.30
৫৫৩৪
একটি বিকারে 20 mL 0.1 M HCl এর সঙ্গে 50 mL 0.1 M H2SO4 মিশ্রিত করা হ'ল। এই দ্রবণে 60 mL অজ্ঞাত গুণমাত্রার NaOH দ্রবণ মিশ্রিত করলে দ্রবণটি সম্পূর্ণ প্রশমিত হয়। NaOH দ্রবণে অজ্ঞাত ঘনমাত্রা কত মোলার?
উত্তর
0.20 M
৫৫৩৫
ইলেকট্রন ও পজিট্রন উভয়ের ভর 9.1 ×10-31kg। এরা স্থিরাবস্থায় ফিউশন করে শক্তিতে রুপন্তরিত হলে সেই শক্তির পরিমাণ কত MeV?
উত্তর
2.04
৫৫৩৬
কোনো মিশ্রণের একটি তরল উপাদানকে তাপ প্রয়োগে বাষ্পে পরিণত করে ঐ বাষ্পকে শীতল ও ঘনীভূত করে আবার তরলে পরিণত করে মিশ্রণ থেকে পৃথক করার প্রক্রিয়াকে বলা হয়-
উত্তর
উৎস্ফীতন
৫৫৩৭
500 kg ভরের একটি গাড়ি 60 km/hr বেগে চলে। ব্রেক চেপে গাড়িটিকে 50 m দূরে থামানো হলো। যদি রাস্তার ঘর্ষণজনিত বল 100 N হয়, তবে ব্রেকজনিত বলের মান কত N?
উত্তর
828
৫৫৩৮
একটি অগ্রগামী তরঙ্ককে একটি বিন্দুতে পর্যবেক্ষণ করা হচ্ছে। তরঙ্গশীর্ষ দু'টি এই বিন্দুকে অতিক্রম করতে যদি 0.2 s সময় লাগে তবে কোনটি সত্য?
উত্তর
তরঙ্গের কম্পাঙ্ক 5.0 Hz
৫৫৩৯
একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেয়া হলো। ভূমি হতে 5.0 m উচ্চতায় গতিশক্তি বিভবশক্তির 4 গুণ হলে কত m উচ্চতা হতে বস্তুটিকে ফেলে দেয়া হয়েছিল?
উত্তর
25
৫৫৪০
0.02 m ক্ষেত্রফল বিশিষ্ট একটি ধাতব পাত 5 mm পুরু গ্লিসারিনের একটি স্তরের উপর রাখা হয়েছে। পাতটিকে 0.06 m/s বেগে চালনা করতে 0.5 N অনূভূমিক বলের প্রয়োজন হয়। গ্লিসারিনের সান্দ্রতা গুণাঙ্কের মান কত Nsm-2?
উত্তর
2.08