৫৫৪১
একটি লেজার অতিবেগুনী বিকিরণের স্পন্দন তৈরি করে। অতিবেগুনী ফোটনের তরঙ্গদৈর্ঘ্য 355 nm হলে এর শক্তি কত J?
উত্তর
3.98 × 10⁻¹⁹
৫৫৪৩
বাংলাদেশ 1000 MW এর একটি নিউক্লিয়ার রি-এক্টর ক্রয় করতে যাচ্ছে। এই রি-এক্টরে প্রতি সেকেন্ড কী পরিমান ভর শক্তিতে রুপান্তরিত হবে?
উত্তর
1.11×10-5 gm
৫৫৪৪
বাতাসে কাঁচের সংকট কোণ ( critical angle ) 41.8° , পানিতে ডোবানো অবস্থায় কাঁচের সংকট কোণ কত? (পানিতে প্রতিসরাংক 1.33)
উত্তর
62°
৫৫৪৫
83.14 L আয়তনের একটি বদ্ধ পাত্রে 3×105 Pa চাপ ও 300 K তাপমাত্রায় 140gN2 ও 200 g অজ্ঞাত গ্যাস B রয়েছে। B এর আণবিক ভর কত?
উত্তর
40
৫৫৪৬
বাতাস ও পানিতে কোন একটি নির্দিষ্ট কম্পনের শব্দের বেগ যথাক্রমে 350 m/s ও 1400 m/s। শব্দ তরঙ্গ দৈর্ঘ্যের যোগফল 5m হলে কম্পাঙ্ক কত?
উত্তর
350 Hz
৫৫৪৭
তুমি 10 m/s বেগে একটি বল খাড়া উপরে নিক্ষেপ করেছ এবং ঠিক একই সময়ে একটি বল 5m উপর থেকে নিচে ছেড়ে দেয়া হয়েছে। কোন উচ্চতায় বল দুটি একত্র হবে? ( g=10m/s)
উত্তর
3.75m
৫৫৪৮
পৃথিবীতে তোমার ওজন 50 kg -wt , মঙ্গলগ্রহে কত? মঙ্গলগ্রহের ভর পৃথিবীর ভরের 1/10 এবং মঙ্গল গ্রহের ব্যাস পৃথিবীর ব্যাসের অর্ধেক।
উত্তর
20 kg -wt
৫৫৪৯
15 m/s বেগে চলমান 5 kg ভরের একটি বস্তুর উপর 10 N বল কত সময় ধরে প্রয়োগ করা হলে সেটি 100 m দূরত্ব অতিক্রম করবে?
উত্তর
5 s