১৩৩২
1 mole চাউলে পৃথিবীর 500 মিলিয়ন লোককে তিনবেলা করে কত দিন খাওয়ান যাবে? একজন লোককে প্রতিবেলা খাওয়াতে 10000 সংখ্যক চাউল লাগে।
উত্তর
প্রায় ১ কোটি বছর
১৩৩৫
একটি 1200W বৈদ্যুতিক হিটারকে 120V লাইনে 1 ঘন্টার জন্য সংযুক্ত করা হল। ঐ হিটারে বিদ্যুৎ প্রবাহ কত হবে?
উত্তর
10 A
১৩৩৭
1 kg বরফকে -10 ͦC তাপমাত্রা থেকে 0 ͦC তাপমাত্রার পানিতে পরিনত করতে কি পরিমান তাপের প্রয়োজন?
উত্তর
357000 J
১৩৩৮
একটি প্রোটনকে 500V বিভব পার্থক্যের মধ্য দিয়ে ত্বরান্বিত করা হলে এর দ্রুতি কত হবে?
উত্তর
3.1e5 m/s
১৩৩৯
বায়ুতে আলোর বেগ 3e8 m/s। ফ্লিন্ট গ্লাসের প্রতিসারঙ্ক 1.52 হলে ঐ গ্লাসে আলোর বেগ কত?
উত্তর
1.97e8 m/s
১৩৪০
একটি ছাত্রের চশমার লেন্সের ক্ষমতা -0.25D। ছাত্রটি বিনা চশমায় কত দূর পর্যন্ত পরিষ্কার দেখতে পাবে?
উত্তর
4 m