১৭৭১
একটি তামার তারের দৈর্ঘ্য অপর একটি তামার তারের দৈর্ঘ্যের 3 গুণ। তার দুটির রোধ সমান হলে এদের ব্যাসের অনুপাত বের কর।
উত্তর
1 : 3
১৭৭২
দুটি তারের রোধ যথাক্রমে 3Ω ও 6Ω। এদের সমান্তরাল সমবায়ে সাজিয়ে 2Ω রোধের একটি রোধকের সাথে শ্রেণী সমবায়ে সংযুক্ত করা হল। এদের তূল্য রোধ কত?
উত্তর
4Ω
১৭৭৩
সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, 1.0 মোল সোডিয়াম পরমাণুতে কত গ্রাম ইলেকট্রন থাকবে?
উত্তর
6.0356×10-3gm
১৭৭৪
একটি ট্রান্সফরমারের মুখ্য ও গৌন কুন্ডলীর পাক সংখ্যা যথাক্রমে 100 এবং 200। মুখ্য কুন্ডলীতে ভােল্টেজ 220 V হলে, গৌন কুন্ডলীতে কি পরিমাণ ভােল্টজ সৃষ্টি হবে?
উত্তর
440 V
১৭৭৫
একটি জৈব যৌগের প্রতি অণুতে 9টি কার্বন পরমাণু বিদ্যমান এবং ঐ যৌগটির কার্বন, হাইড্রোজেন ও নাইট্রোজেনের পরমাণুর অনুপাত হলাে, C:H:N=3:9:1;-যৌগটির আণবিক সংকেত কোনটি?
উত্তর
C9H27N3
১৭৭৬
একটি প্রাচীন সভ্যতার নিদর্শন খুঁজতে গিয়ে একটি কাঠের পুতুল পাওয়া গেল। কাঠ নির্মিত পুতুলটির তেজস্ক্রিয়তা মান পরীক্ষা করে 15 Cpm/gm পাওয়া গেল। পুতুলের কাঠটির নতুন অবস্থায় তেজস্ক্রিয়তামান 25 CPm/gm হয়, তবে প্রাচীন সভ্যতার বয়স হবে?
উত্তর
4128.58 yrs
১৭৭৭
একটি সোজা তারের দৈর্ঘ্য 0.02 m।একে 0.05 m ব্যাসার্ধের বৃত্তের পরিধি হিসাবে বাঁকিয়ে তারটির মধ্য দিয়ে 2.5 A বিদ্যুৎ প্রবাহিত করলে বৃত্তের কেন্দ্রে চৌম্বকক্ষেত্র প্রাবল্য নির্ণয় কর।
উত্তর
2 × 10-6 Wb/ m2
১৭৭৮
50Ω রোধের ভিতর দিয়ে 2A প্রবাহ 100 sec চালনা করলে 0°C তাপমাত্রার কতটুকু পানির তাপমাত্রা 48°C এ উন্নীত হবে?
উত্তর
100 gm
১৭৭৯
চৌম্বক বলরেখার ধর্মাবলীর বেলায় নিম্নের যেটি সত্য নয়-
উত্তর
চৌম্বক মেরুর কাছে এরা পরস্পরকে ছেদ করে
১৭৮০
নিম্নের কোন জাতীয় বস্তু বহুদিন রোধে না পানিতে থাকলে নষ্ট, ক্ষয় বা বৃদ্ধি হয় না?
উত্তর
কাঁচ