১
কর্মী সংগ্রহ কাকে বলে?
সঠিক উত্তর
কোনো প্রতিষ্ঠান দক্ষ কর্মী ও মানসম্মত কর্মী নির্ধারণ ও নিয়োগ দানের উদ্দেশ্যে উপযুক্ত উৎস নির্ধারণ এবং উক্ত উৎসকে যথায়থ বিবেচনায় এনে সে অনুযায়ী বিজ্ঞাপন দিয়ে সম্ভাব্য চাকরি প্রার্থীর মনে উৎসাহ সৃষ্টি এবং ব্যাপক সংখ্যায় তাদেরকে প্রতিষ্ঠান পর্যন্ত টেনে আনার কাজকে কর্মী সংগ্রহ বলে।
২
কর্মী সংগ্রহ প্রক্রিয়ার পদক্ষেপ কয়টি ও কী কী?
সঠিক উত্তর
তিনটি। যথা: (i) বিভাগীয় রিকুইজিশন সংগ্রহ, (ii) উৎস নির্ধারণ, (iii) বিজ্ঞপ্তি প্রদান।
৩
কর্মী সংগ্রহের উৎস কয়টি ও কী কী?
সঠিক উত্তর
দুটি। যথা: ক. বাহ্যিক উৎস, খ. অভ্যন্তরীণ উৎস।
৪
পদোন্নতি (Promotion) বলতে কী বুঝায়?
সঠিক উত্তর
পদোন্নতি বলতে কোনো কর্মীকে তার বর্তমান পদ হতে উচ্চতর দায়িত্ব ও পদমর্যাদাসম্পন্ন পদে উন্নীত করাকে বুঝায়। অনেক সময় পদোন্নতির ফলে কর্মীর দায়িত্ব ও কর্তব্য বাড়লেও আর্থিক সুবিধা বাড়ে না। একে শুষ্ক পদোন্নতি বা Dry promotion বলে।
৫
পদোন্নতির ভিত্তি মূলত কয়টি ও কী কী?
সঠিক উত্তর
মূলত ৩টি। যথা: ১. জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি, ২. যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নতি, ৩. জ্যেষ্ঠতা ও যোগ্যতাভিত্তিক পদোন্নতি।
৬
Martin Evans এবং Robert House কর্তৃক প্রদত্ত তত্ত্বে নেতৃত্বের কোন ধরনের আচরণের উল্লেখ রয়েছে?
সঠিক উত্তর
নির্দেশনামূলক