২৮১
লেখক বেশিক্ষণ দাঁড়ালেন না, কারণ —
উত্তর
কি জানি যদি জমিন হইতে বলে
সমাধান
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘কমলাকান্তের দপ্তর’-এর সর্বশেষ রচনা ‘কমলাকান্তের জবানবন্দি’ রচনায় লেখক সাক্ষী কমলাকান্তের জামিন হওয়ার ভয়ে বেশিক্ষণ দাঁড়ালেন না।
২৮২
অপু, মাটির কোন বইয়ের পৃষ্ঠায় নীল পেন্সিলের দাগ চলিয়েছিল?
উত্তর
চরিত্রতত্ত্ব
সমাধান
রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প ‘ছুটির’ নায়ক অপু মাটির চরিত্রতত্ত্ব বইটি পড়তে পড়তে পৃষ্ঠায় নীল পেন্সিলের দাগ চলিয়েছিল।
২৮৩
কোনো কথার বিস্তার ঘটাতে কী বিরাম-চিহ্ন ব্যবহৃত হয়?
উত্তর
ড্যাশ
সমাধান
কোনো কথার দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে বাক্যের মধ্যে ড্যাশ বসে। যেমন : আমার একমাত্র সম্বল – আপনাদের তরুণদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা, প্রাণের টান।
২৮৪
‘বেওয়ারিশ’ কোন সমাস?
উত্তর
নঞর্থক বহুব্রীহি
সমাধান
বে (নেই) ওয়ারিশ যার = বেওয়ারিশ (নঞর্থক বহুব্রীহি সমাস)।
২৮৫
কোনটি আরবি শব্দ নয়?
উত্তর
আবাদ
সমাধান
কতিপয় শব্দ ও তার উৎস : আবাদ — ফারসি; আজব, আদর, আমল — আরবি
২৮৬
অন্ত-পশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে, তাকে বলে —
উত্তর
অদূরদর্শী
অদূরদর্শী
সমাধান
এক কথায় প্রকাশ : যে ভবিষ্যতের কথা চিন্তা করে না – অপরিণামদর্শী। ভবিষ্যৎ সম্পর্কে উদাসীন যে – অদূরদর্শী। পরিপক্বতা লাভ করেনি যে – অপরিপক্ব। যার কোনো উপায় নেই – নিরুপায়।
২৮৭
কোনটি দেশি শব্দ নয়?
উত্তর
খুঁটি
সমাধান
‘খুঁটি’ – হিন্দি শব্দ ; ‘টোকি, চিঁড়া, মই’ – দেশি শব্দ।
২৮৮
কোন উৎসব উপলক্ষে দেশের কুমাররা কলকাতার বাড়িতে বেড়াতে এসেছিল?
উত্তর
রাস
সমাধান
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছুটি’ গল্পে রাস উৎসব উপলক্ষে দেশের কুমাররা কলকাতার বাড়িতে এসেছিল।
২৮৯
আমরা কি গর্তের লোক নই? – এ প্রশ্ন কার?
উত্তর
মকসুদ
সমাধান
সৈয়দ ওয়ালীউল্লাহর ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পে মকসুদ আলোচ্য প্রশ্নটি করে।
২৯০
কোন কবিতা দুটিতে ‘রাশি রাশি’ শব্দযুগল পাওয়া যায়?
উত্তর
সোনার তরী, আমার পূর্ব বাংলা
সমাধান
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কাব্যের নাম-কবিতা ‘সোনার তরী’ এবং সৈয়দ আলী আহসানের ‘একাক সন্ধ্যায় বসন্ত’ কাব্যের অন্তর্ভুক্ত ‘আমার পূর্ব বাংলা’ কবিতাটিতে ‘রাশি রাশি’ শব্দযুগল পাওয়া যায়।