২৯১
অর্ধ-মাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ কয়টি?
উত্তর
সাত
সমাধান
বর্ণের মাত্রা সম্পর্কিত তথ্য : পূর্ণমাত্রার বর্ণ — স্বরবর্ণ ৬ টি, ব্যঞ্জনবর্ণ ২৬ টি, মোট ৩২ টি; অর্ধ-মাত্রার বর্ণ — স্বরবর্ণ ১ টি, ব্যঞ্জনবর্ণ ৭ টি, মোট ৮ টি; মাত্রাহীন বর্ণ — স্বরবর্ণ ৪ টি, ব্যঞ্জনবর্ণ ৬ টি, মোট ১০ টি।
২৯২
নির্বাচনকে জনগণের সেবা ও ক্রীড়া হিসেবে গ্রহণ করার মন-মানসিকতা থাকলে তা পরাজিত প্রার্থীদের মনেও গভীর ক্ষতের সৃষ্টি না-ও করতে পারে – সাধুভাষায় রচিত বাক্যটিতে মোট ভুলের সংখ্যা কতটি?
উত্তর
চার
সমাধান
প্রমিত বাক্যের সাধু রূপ : নির্বাচনকে জনগণের সেবা ও ক্রীড়া হিসেবে গ্রহণ করিবার মন-মানসিকতা থাকিলে তাহা পরাজিত প্রার্থীদের মনে গভীর ক্ষতের সৃষ্টি না-ও করিতে পারে।
২৯৩
শুদ্ধ বানানযুক্ত কোনটি?
উত্তর
বিভীষিকা, আশীর্বাদ, শারীরিক, সম্মিলন
সমাধান
বানানশুদ্ধি : গণনা – গণনা, অপরাহ্ণ – অপরাহ্ণ, সর্বজনীন – সর্বজনীন, ভুল – ভুল, পূর্বাহ্ন – পূর্বাহ্ন।
২৯৪
‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পে হুক্কা খাওয়ার অভ্যাস ছিল —
উত্তর
বদরুদ্দিন
সমাধান
সৈয়দ ওয়ালীউল্লাহর ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পটি দেশবিভাগের মর্মন্ত দলিল হিসেবে বিবেচিত হয়।
২৯৫
‘মুসোলিনী’ ও ‘লেনিনের’ কথা আছে যে রচনায় —
উত্তর
যৌবনের গান
সমাধান
কাজী নজরুল ইসলামের ‘যৌবনের গান’ প্রবন্ধের ঐতিহাসিক চরিত্র : বত্তিরা: হিটলার, লেনিন, মুসোলিনী, সানইয়াত, লেনিন।
২৯৬
কোন শব্দটি উপসর্গ সহযোগে গঠিত নয়?
উত্তর
ব্যাপ্ত
সমাধান
সন্দিসূত্র : ই + আ = য-ফলা + ১ (্য + য়)। উদাহরণ : বি + আন্ত = ব্যাপ্ত।
২৯৭
‘অবধূত’ এর সমার্থক শব্দ —
উত্তর
সন্ন্যাসী
সমাধান
অবধূত দ্বারা বোঝায় সর্বপ্রকার সংসারমুক্ত সন্ন্যাসী।
২৯৮
শুদ্ধ বানানপুঞ্জ কোনটি?
উত্তর
বিভীষিকা, আশীর্বাদ, সমীচীন
সমাধান
বানানশুদ্ধি : নির্ণিমেষ - নির্নিমেষ, গণনা - গননা, সর্বাঙ্গীন - সর্বাঙ্গীন, অভূত - অভূত, আয়ু - আয়ু, পূর্বাহ্ন - পূর্বাহ্ন।
২৯৯
শব্দের মধ্যবর্তী বর্ণের স্থান পরিবর্তন ঘটলে তাকে বলা হয় —
উত্তর
বর্ণ বিপর্যয়
সমাধান
শব্দের মধ্যবর্তী বর্ণের স্থান পরিবর্তন ঘটলে তাকে বলা হয় ধ্বনি বা বর্ণ বিপর্যয়। যেমন : লোকসান > লোসকান।
৩০০
‘সন্দেশ’ কোন শ্রেণির শব্দ?
উত্তর
রূঢ়
সমাধান
যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে কোনো বিশেষ অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ় শব্দ বলে।