৩৬১
বাঘে আটি্নি ক্ষত গোরা’ প্রবাদটির অর্থ –
উত্তর
বাইরে শক্ত ভেতরে দুর্বলতা
সমাধান
কতিপয় প্রবাদ-প্রবচন :
৩৬২
‘এক গ্রাম তার ইস্কুল একখানা বই কিন্তূই বাগাইতে না পারিয়া তাকে খুন করেন ।’ - চলিত রীতির বাক্যটিতে ভুলের সংখ্যা –
উত্তর
৪
সমাধান
ভুল শব্দগুলোর শুদ্ধ রূপ :
৩৬৪
হৈমন্তীর বাবা গৌরীশংকর ছিলেন –
উত্তর
শিক্ষক
সমাধান
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হৈমন্তী’ গল্পে হৈমন্তীর বাবা গৌরীশংকর ছিলেন শিক্ষাবিভাগের অধ্যক্ষ।
৩৬৫
বিষহরির দোহাই বুঝি বা আর খাটে না’ – ‘বিলাসী’ গল্পে এ উপলব্ধি কার?
উত্তর
ন্যাড়ার
সমাধান
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বিলাসী’ গল্পে মৃত্যুঞ্জয় সাপের কামড়ে মৃত্যুর অবস্থায় বমি করার প্রেক্ষিতে ন্যাড়া প্রশ্নোক্ত উক্তিটি করে।
৩৬৬
‘একুশের গল্পে’ প্লাকার্ডটি কার হাতে ছিল?
উত্তর
তপু’র
সমাধান
জহির রায়হানের ‘একুশের গল্প’ রচনাটি ‘জহির রায়হান রচনাবলি’ থেকে সংকলিত হয়েছে।
৩৬৭
“বঙ্গদেশের বালিকাদিগকে রীতিমত বঙ্গভাষা শিক্ষা দেওয়া হয় না।” কার কথা?
উত্তর
বেগম রোকেয়ার
সমাধান
রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘অবরোধবাসিনী’ রচনার অংশবিশেষ।
৩৬৮
‘সোনার তরী’ কবিতায় ‘সোনার ধান’ বলতে বোঝানো হয়েছে –
উত্তর
জীবনের সৃষ্টিকর্ম
সমাধান
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতায় প্রকৃতির অনুষঙ্গে মানবজীবনের দার্শনিক সত্য ফুটে উঠেছে।
৩৬৯
চন্দ্র, মঙ্গল গ্রহ, স্বর্গ ইত্যাদির কথা আছে যে কবিতায় –
উত্তর
জীবন-বন্দনা
সমাধান
কাজী নজরুল ইসলামের ‘জীবন-বন্দনা’ কবিতার অংশবিশেষে এই বিষয়গুলো এসেছে।
৩৭০
‘পাঞ্জেরি’ কবিতাটির সমাপ্তি ঘটেছে –
উত্তর
আশাবাদে
সমাধান
ফররুখ আহমেদের ‘পাঞ্জেরি’ কবিতাটি সোনালি সকালের আকাঙ্ক্ষায় সমাপ্ত হয়।