T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা ২য় পত্র
বিষয়ভিত্তিক
১১

হ-কার লোপ কাকে বলে?

বিস্তারিত
সঠিক উত্তর
আধুনিক চলিত ভাষায় অনেক সময় দুই স্বরের মাঝামাঝি হ-কারের লোপ হয়।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
উদাহরণ: পুরোহিত > পুরুত, গাহিল > গাইল, চাহে > চায়, সাধু > সাহু > সাউ, আল্লাহ > আল্লা, শাহ > শা ইত্যাদি।
১২

য়-শ্রুতি ও ব-শ্রুতি কাকে বলে?

বিস্তারিত
সঠিক উত্তর
শব্দের মধ্যে পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে যদি এ দুটো স্বর মিলে একটি দ্বি-স্বর (যৌগিক-স্বর) না হয়, তবে এ স্বর দুটোর মধ্যে উচ্চারণের সুবিধার জন্য একটি ব্যঞ্জনধ্বনির মতো অন্তঃস্থ 'য়' (Y) বা অন্তঃস্থ 'ব' (W) উচ্চারণ হয়। এ অপ্রধান ব্যঞ্জনধ্বনিটিকে বলা হয় য়-শ্রুতি ও ব-শ্রুতি।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
উদাহরণ: মা + আমার = মা (য়) আমার = মায়ামার। যা + আ = যা (ও) যা = যাওয়া। এরূপ: নাওয়া, খাওয়া, দেওয়া ইত্যাদি।
১৩

শব্দ কাকে বলে?

বিস্তারিত
সঠিক উত্তর
ভাষার মুখ্য উপাদান শব্দ। এক বা একাধিক অর্থবোধক ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে বলা হয় শব্দ, কিংবা অর্থ আছে এমন ধ্বনি হলো শব্দ।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
যেমন: কোরান, ত্রিপিটক, বাইবেল। শব্দের সামষ্টিক রূপেই গড়ে ওঠে ভাষার বাক্য কাঠামো।
১৪

ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে শব্দ কাকে বলে?

বিস্তারিত
সঠিক উত্তর
বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবিশিষ্ট ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে শব্দ (Word) বলে।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
যেমন: 'কলম' তিনটি ধ্বনির সমন্বয়ে গঠিত একটি শব্দ।
১৫

গঠনগত দিক থেকে শব্দ কত প্রকার ও কী কী?

বিস্তারিত
সঠিক উত্তর
গঠনগত দিক থেকে শব্দ দুই প্রকার। যথা: ক. মৌলিক শব্দ খ. সাধিত শব্দ।
১৬

মৌলিক শব্দ কাকে বলে?

বিস্তারিত
সঠিক উত্তর
যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। মৌলিক শব্দগুলো হচ্ছে ভাষার মূল উপকরণ।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
যেমন: গোলাপ, নাক, লাল, তিন।
১৭

সাধিত শব্দ কাকে বলে?

বিস্তারিত
সঠিক উত্তর
যেসব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেগুলোকে সাধিত শব্দ বলে। সাধারণত একাধিক শব্দের সমাস হয়ে কিংবা প্রত্যয় বা উপসর্গ যোগে সাধিত শব্দ গঠিত হয়।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
যেমন: চাঁদমুখ (চাঁদের মতো মুখ), দুবুরি (দুব + উরি)।
১৮

অর্থগতভাবে শব্দ কয় ভাগে বিভক্ত?

বিস্তারিত
সঠিক উত্তর
অর্থগতভাবে শব্দ তিন ভাগে বিভক্ত। যথা: যৌগিক শব্দ, রুঢ়ি শব্দ ও যোগরূঢ় শব্দ।
১৯

যৌগিক শব্দ কাকে বলে?

বিস্তারিত
সঠিক উত্তর
যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে যৌগিক শব্দ বলে।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
যেমন: মিতালি = মিতা + আলি - অর্থ: মিতার ভাব বা বন্ধুত্ব; গায়ক = গৈ + অক (অক) - অর্থ: গান করে যে; কর্তব্য = √কৃ + তব্য - অর্থ: যা করা উচিত; বাবুয়ানা = বাবু + আনা - অর্থ: বাবুর ভাব; পাঠক = √পঠ্ + অক (ণক) - অর্থ: পাঠ করে যে।
২০

রুঢ়ি শব্দ কাকে বলে?

বিস্তারিত
সঠিক উত্তর
যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রুঢ়ি শব্দ বলে।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
যেমন: হস্তী = হস্ত + ইন, অর্থ- হস্ত আছে যার, কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়। গবেষণা (গো + এষণা) অর্থ- গরু খোঁজা। বর্তমান অর্থ ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা।