১
ভাষার পরিবর্তন কিসের সঙ্গে সম্পৃক্ত?
সঠিক উত্তর
ভাষার পরিবর্তন ধ্বনির পরিবর্তনের সঙ্গে সম্পৃক্ত।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
উচ্চারণের সময় সহজীকরণের প্রবণতায় শব্দের মূল ধ্বনির যেসব পরিবর্তন ঘটে, তাকে ধ্বনির পরিবর্তন বলে।
২
ধ্বনি বিপর্যয় কাকে বলে?
সঠিক উত্তর
শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর স্থান বিনিময়ের ফলে ধ্বনিগত যে অসঙ্গতি সৃষ্টি হয়, তাকে ধ্বনি বিপর্যয় বলে।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
উদাহরণ: বাক্স > বাসক, বারাণসী > বেনারসি, লোকসান > লোসকান, ডেক্স > ডেসক, পিশাচ > পিচাশ, লাফ > ফাল ইত্যাদি।
৩
বিষমীভবন কাকে বলে?
সঠিক উত্তর
দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
উদাহরণ: শরীর > শরীল, লাল > নাল, তরবার > তরোয়াল, আলমারি > আলমারি ইত্যাদি।
৪
দ্বিত্ব ব্যঞ্জন কাকে বলে?
সঠিক উত্তর
কখনো কখনো জোর দেওয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়, একে বলে ব্যঞ্জনদ্বিত্ব বা দ্বিত্ব ব্যঞ্জন।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
উদাহরণ: পাকা > পাক্কা, সকাল > সক্কাল, একেবারে > এক্কেবারে, বড় > বড্ড।
৫
সমপ্রকর্ষ বা স্বরলোপ কাকে বলে?
সঠিক উত্তর
দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলা হয় সমপ্রকর্ষ।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
উদাহরণ: বসতি > বস্তি, জানালা > জানলা ইত্যাদি।
৬
সমীভবন কাকে বলে?
সঠিক উত্তর
শব্দমধ্যস্থ দুটি ভিন্নধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করে, এ ব্যাপারকে বলা হয় সমীভবন।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
উদাহরণ: জন্ম > জম্ম, কাঁদনা > কান্না ইত্যাদি।
৭
ব্যঞ্জন বিকৃতি কাকে বলে?
সঠিক উত্তর
শব্দের মধ্যে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়, একে বলে ব্যঞ্জন বিকৃতি।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
উদাহরণ: কবাট > কপাট, ধোবা > ধোপা, ধাইমা > দাইমা ইত্যাদি।
৮
ব্যঞ্জনচ্যুতি কাকে বলে?
সঠিক উত্তর
পাশাপাশি সমউচ্চারণের দুটো ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লোপ হওয়াকে ব্যঞ্জনচ্যুতি বলে।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
উদাহরণ: বৌদিদি > বৌদি, বড়দাদা > বড়দা, ঠাকুরদাদা > ঠাকুরদা, ভাই শ্বশুর > ভাশুর ইত্যাদি।
৯
অন্তর্হতি কাকে বলে?
সঠিক উত্তর
পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে অন্তর্হতি বলে।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
উদাহরণ: ফাল্গুন > ফাগুন, ফলাহার > ফলার, আলাহিদা > আলাদা।
১০
অভিশ্রুতি কাকে বলে?
সঠিক উত্তর
অভিশ্রুতি অপিনিহিতির পরবর্তী পর্যায়। বিপর্যস্ত স্বরধ্বনি (অপিনিহিতির 'ই' বা 'উ') পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির ঘটলে, তাকে অভিশ্রুতি বলে।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
উদাহরণ: জালিয়া > জাইলা > জেলে, করিয়া > কইরা > করে।