T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
রসায়ন ১ম পত্র
বিষয়ভিত্তিক
১১

আইসোটোপের বৈশিষ্ট্য লিখ।

বিস্তারিত
সঠিক উত্তর
(i) একই মৌলের পরমাণু; (ii) পর্যায় সারণিতে একই অবস্থানে থাকে; (iii) রাসায়নিক ধর্ম একই কিন্তু ভৌত ধর্মে পার্থক্য পরিলক্ষিত হয়।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
আইসোটোপ হলো একই মৌলের পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন।
১২

C-14 Dating কাকে বলে?

বিস্তারিত
সঠিক উত্তর
আবিষ্কৃত জীবাশ্ম বা ফসিল থেকে তেজস্ক্রিয় কার্বনের (C-14) তেজস্ক্রিয়তা নির্ণয় করে তা থেকে জীবাশ্মের বয়স তথা পৃথিবীর আনুমানিক বয়স নির্ণয় করার পদ্ধতিটিকে C-14 Dating বলা হয়।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
এটি তেজস্ক্রিয় আইসোটোপের অর্ধায়ু ব্যবহার করে বয়স নির্ধারণের একটি পদ্ধতি।
১৩

32P এর ব্যবহার লিখ।

বিস্তারিত
সঠিক উত্তর
(i) 32P রক্ত স্বল্পতা (blood leukemia), পলিসাইথেমিয়া এর চিকিৎসায় ব্যবহৃত হয়। (ii) 32P ব্যবহার করে একটি গাছ মাটি থেকে কি পরিমাণ ফসফেট গ্রহণ করে তা নির্ণয় করা যায়। (iii) 32P ব্যবহার করে DNA ও RNA এর গঠন পর্যালোচনা করে জীবন রহস্য উদঘাটন করা যায়।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
ফসফরাস-৩২ একটি তেজস্ক্রিয় আইসোটোপ যা চিকিৎসা ও কৃষি গবেষণায় ব্যবহৃত হয়।
১৪

নিচের অরবিটালসমূহের মধ্যে কোনটি সম্ভব এবং কোনটি অসম্ভব? 3p, 3d, 3f, 4p, 4f, 5f, 6s, 1p, 2s, 2p, 2d, 4g, 5h

বিস্তারিত
সঠিক উত্তর
সম্ভব- 2s, 2p, 3p, 3d, 4p, 4f, 5f, 6s এবং সম্ভব নয়- 1p, 2d, 3f, 5h, 4g
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
n = l বা n < l হলে অরবিটালটি অসম্ভব হবে। s এর সামনে ১, p এর সামনে ২, d এর সামনে ৩, f এর সামনে ৪ থাকতে হবে তবেই সম্ভব নতুবা অসম্ভব।
১৫

অরবিটাল কী? পাঁচটি d-অরবিটালের নাম লিখ এবং এদের দ্বি-মাত্রিক চিত্র অঙ্কন কর। তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তির মধ্যে প্রধান পার্থক্য কী?

বিস্তারিত
সঠিক উত্তর
অরবিটাল: পরমাণুর প্রধান শক্তিস্তরের মধ্যস্থিত যে অঞ্চলে আবর্তনশীল ও নির্দিষ্ট শক্তি সম্পন্ন ইলেকট্রন মেঘের সর্বাধিক অবস্থানের সম্ভাবনা থাকে তাকে অরবিটাল বলে।
পাঁচটি d-অরবিটাল হলো dx²-y², dz², dxy, dyz, dzx।
১৬

অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য লিখ।

বিস্তারিত
সঠিক উত্তর
অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য:

১. অরবিট: নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথসমূহকে অরবিট বলা হয়।
অরবিটাল: "অরবিটাল" শব্দটির উৎস হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা। নিউক্লিয়াসের চারদিকে কিছু স্থানে ইলেকট্রনসমূহের প্রাপ্তির সম্ভাবনা খুব বেশি (৯০-৯৫%) তাকে অরবিটাল বলা হয়।

২. অরবিট: ইলেকট্রনের অরবিটসমূহ গোলাকৃতির।
অরবিটাল: বিভিন্ন অরবিটালের আকৃতি বিভিন্ন।

৩. অরবিট: অরবিটসমূহ প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর সাথে সম্পর্কিত।
অরবিটাল: অরবিটালসমূহ প্রধান কোয়ান্টাম সংখ্যা n ছাড়াও, সহকারী কোয়ান্টাম সংখ্যা l, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা m এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা s দ্বারা সুনির্দিষ্টভাবে চিহ্নিত হয়।

৪. অরবিট: অরবিটসমূহকে K, L, M, N, O প্রভৃতি দ্বারা চিহ্নিত করা হয়।
অরবিটাল: অরবিটালসমূহকে s, p, d, f, g, h প্রভৃতি দ্বারা চিহ্নিত করা হয়।

৫. অরবিট: প্রতিটি অরবিটে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে।
অরবিটাল: প্রতিটি অরবিটালে সর্বোচ্চ দুটি বিপরীতমুখী স্পিনের ইলেকট্রন থাকতে পারে।

৬. অরবিট: বোর পরমাণুর অরবিটে একই সময়ে আবর্তনশীল ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ নির্ণয় সম্ভব বলে ধারণা দেওয়া হয়; যা হাইজেনবার্গের নীতির বিরুদ্ধে।
অরবিটাল: অরবিটালে একই সময়ে ইলেকট্রনের সঠিক অবস্থান ও ভরবেগ নির্ণয় সম্ভব হয় না; এটি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সমর্থন করে।
১৭

2d-অরবিটাল সম্ভব নয় কেন?

বিস্তারিত
সঠিক উত্তর
2d অরবিটালের ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 2 এর জন্য l = 0, 1; অর্থাৎ পরমাণুর ২য় শক্তিস্তরে s ও p উপস্তর বিদ্যমান। d উপস্তরের জন্য l = 2 হওয়া প্রয়োজন। কিন্তু n = 2 হলে l এর মান 2 হতে পারে না। তাই 2d অরবিটাল অসম্ভব।
১৮

s-অরবিটালের ক্ষেত্রে কৌণিক ভরবেগের মান কত?

বিস্তারিত
সঠিক উত্তর
h / 2π * √l(l+1) = 0
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
s-অরবিটালের জন্য l = 0। কৌণিক ভরবেগ = h/2π * √l(l+1) = h/2π * √0(0+1) = 0।
১৯

ধান কোয়ান্টাম সংখ্যা n = 3 হলে অন্য কোয়ান্টাম সংখ্যাগুলো কী কী?

বিস্তারিত
সঠিক উত্তর
n = 3, l = 0, 1, 2; m = (0, ±1, ±2); s = ±1/2
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
n = 3 হলে, l = 0, 1, 2। l = 0 হলে m = 0; l = 1 হলে m = 0, ±1; l = 2 হলে m = 0, ±1, ±2। s = ±1/2।
২০

4d উপশক্তিস্তরের অরবিটালগুলোর জন্য n / m-এর মানের তালিকা লিখ।

বিস্তারিত
সঠিক উত্তর
n = 4, l = 2, m = 0, ±1, ±2
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
4d উপশক্তিস্তরের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 4 এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা l = 2। m-এর মানসমূহ হলো -2, -1, 0, +1, +2।