১
নিচের কোনটি/কোনগুলো আর্দ্রবিশ্লেষিত হয় না, কারণসহ ব্যাখ্যা কর: CCl₄, NaCl এবং SiCl₄।
সঠিক উত্তর
CCl₄ ও NaCl আর্দ্রবিশ্লেষিত হয় না, কিন্তু SiCl₄ আর্দ্রবিশ্লেষিত হয়।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
(a) SiCl₄ এ Si এর ফাঁকা d-অরবিটাল থাকে। তাই SiCl₄ আর্দ্রবিশ্লেষিত হয়। কিন্তু CCl₄ এ C এর ফাঁকা d-অরবিটাল না থাকায় এটি আর্দ্রবিশ্লেষিত হয় না। NaCl আয়নিক যৌগ। তাই NaCl পানিতে আয়নিকিত হয় কিন্তু আর্দ্রবিশ্লেষিত হয় না।
• SiCl₄ + 4H₂O → Si(OH)₄ + 4HCl
• CCl₄ + H₂O → No Reaction
• NaCl + H₂O → Na⁺(aq) + Cl⁻(aq)
২
কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া ধীরে ধীরে যোগ করার ফলে সংঘটিত বিক্রিয়াগুলো লিখ।
সঠিক উত্তর
CuSO₄ + NH₄OH → CuSO₄.Cu(OH)₂ + (NH₄)₂SO₄
CuSO₄.Cu(OH)₂ + (NH₄)₂SO₄ + NH₄OH → [Cu(NH₃)₄]SO₄ + H₂O (ট্রেট্রা অ্যামমিন কপার (II) সালফেট (গাঢ় নীল))
CuSO₄.Cu(OH)₂ + (NH₄)₂SO₄ + NH₄OH → [Cu(NH₃)₄]SO₄ + H₂O (ট্রেট্রা অ্যামমিন কপার (II) সালফেট (গাঢ় নীল))
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
CuSO₄ এর জলীয় দ্রবণে প্রথমে NH₄OH যোগ করলে লাইট ব্লু বা হালকা নীল বর্ণের CuSO₄.Cu(OH)₂ অধঃক্ষেপ পড়ে। পরবর্তীতে অতিরিক্ত অ্যামোনিয়া যোগ করলে টেট্রাঅ্যামমিন কপার (II) সালফেট জটিল যৌগ গঠনের মাধ্যমে দ্রবণটি গাঢ় নীল বর্ণ ধারণ করে।
৩
স্নাংকঙ্কের সংজ্ঞা দাও। HF এর স্ফুটনাংক HCl এর চেয়ে বেশি কেন ব্যাখ্যা কর।
সঠিক উত্তর
নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় তরল পদার্থ গ্যাসে পরিণত হয় তাকে স্ফুটনাংক বলে। HF পোলার অণু ও H-বন্ধন গঠন করতে পারে। কিন্তু HCl পোলার হলেও H-বন্ধন গঠন করতে পারে না। তাই, HF এর স্ফুটনাংক HCl এর চেয়ে বেশি।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অত্যন্ত বেশি হওয়ায় HF অণুতে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। অণুগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন উপস্থিত থাকায় এদেরকে আলাদা করতে বেশি তাপমাত্রার প্রয়োজন হয়, ফলে স্ফুটনাংক বৃদ্ধি পায়। অন্যদিকে ক্লোরিনের আকার বড় ও তড়িৎ ঋণাত্মকতা কম হওয়ায় HCl এ হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না।
৪
হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্রটি কী? / হাইজেনবার্গের অবস্থানের ও ভরবেগের অনিশ্চয়তা নীতিটি লিখ।
সঠিক উত্তর
একই সময়ে ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ নির্ণয় করতে গেলে উভয়ের মানের মধ্যে কিছুটা ভুল বা অনিশ্চয়তা দেখা যায় অর্থাৎ হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্রটি হল ইলেকট্রনের অবস্থান এবং গতিবেগ একত্রে কখনো সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়।
৫
বোর পরমাণু মডেলের ভিত্তি কি? বোর মডেলের প্রস্তাবনাগুলো লিখ।
সঠিক উত্তর
বোর পরমাণু মডেলের ভিত্তি হল মাক্স প্ল্যাঙ্ক এর কোয়ান্টাম তত্ত্ব। বোর মডেলের প্রস্তাবনাগুলো নিম্নরূপ: (i) শক্তিসস্তর সম্পর্কিত (ii) কৌণিক ভরবেগ সম্পর্কিত (iii) শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কিত
৬
ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হয় না বা নিউক্লিয়াস থেকে দূরে যায় না কেন?
সঠিক উত্তর
ইলেকট্রনের ঘূর্ণনের সময় ক্রিয়ারত, কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখী বল সমান ও বিপরীতমুখী হওয়ায়।
৭
জীম্যান প্রভাব কি?
সঠিক উত্তর
বাহ্যিক চুম্বক ক্ষেত্রের প্রভাবে প্রতিটি পারমাণবিক বর্ণালী রেখা একাধিক রেখায় বিভক্ত হয়ে পড়ে। একে জীম্যান প্রভাব বলে।
৮
স্টার্ক প্রভাব কি?
সঠিক উত্তর
বাহ্যিক বৈদ্যুতিক ক্ষেত্রের প্রভাবে পারমাণবিক স্তরগুলো বিভক্ত হয়ে যায় এবং জটিল বর্ণালির উদ্ভব ঘটে। একে স্টার্ক প্রভাব বলে।
৯
ইলেকট্রনের দ্বৈত ধর্মের ধারণা প্রদান করেন কে? দ্বৈত ধর্ম সম্পর্কিত সমীকরণটি লিখ।
সঠিক উত্তর
দ্বৈত ধর্মের ধারণা প্রতিষ্ঠিত করেন লুইস ডি-ব্রগলি। দ্বৈত ধর্ম সম্পর্কিত সমীকরণটি হলো: λ = h/mv
১০
ψ ও ψ² এর তাৎপর্য লিখ।
সঠিক উত্তর
ψ: ψ কে আইজেন ফাংশন বলা হয়। এর কোনো ভৌত তাৎপর্য নেই। এটি শুধুমাত্র ইলেকট্রনের তরঙ্গের বিস্তৃতি প্রকাশ করে। এর মান ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। ψ²: ψ² দ্বারা অরবিটালের যে ত্রিমাত্রিক অবস্থানে ইলেকট্রন পাওয়া যায় তার ঘনত্বকে প্রকাশ করা হয়। ψ² এর প্রতিটি মান ইলেকট্রনের তরঙ্গের তীব্রতার সমানুপাতিক। ψ²-এর মানই পরমাণুতে বিভিন্ন শক্তির অরবিটাল প্রকাশ করে। ψ²-এর মান সব সময় ধনাত্মক হয়।