১১৪১
জনসংখ্যা জ্যামিতিক হারে এবং খাদ্য উৎপাদন গাণিতিক হারে বৃদ্ধি পায়-উক্তিটি কার?
উত্তর
থমাস ম্যালথাস
সমাধান
থমাস রবার্ট ম্যালথাস একজন ব্রিটিশ অর্থনীতিবিদ। তিনি জনসংখ্যা এবং খাদ্য উৎপাদনের হার বৃদ্ধির ধারণা প্রদান করেন।
১১৪২
বাংলাদেশের সর্ববৃহৎ উপজাতি জনগোষ্ঠী-
উত্তর
চাকমা
সমাধান
বাংলাদেশে বসবাসরত ৫০টি উপজাতির মধ্যে সর্বাধিক জনসংখ্যা হলো চাকমা জনগোষ্ঠীর। রোহিঙ্গা মিয়ানমারের নির্যাতিত মুসলিম জনগোষ্ঠী।
১১৪৩
মানব ইতিহাস মূলত শ্রেণি সংগ্রামের ইতিহাস-উক্তিটি কার?
উত্তর
কার্ল মার্কস
সমাধান
সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস তার শ্রেণিসংগ্রাম তত্ত্বে বলেন মানব ইতিহাস মূলত শ্রেণি সংগ্রামের ইতিহাস। অ্যাডাম স্মিথ হলেন অর্থনীতির জনক।
১১৪৪
লাহোর প্রস্তাব উপস্থাপন করেন কে?
উত্তর
শেরে বাংলা এ কে ফজলুল হক
সমাধান
১৯৪০ সালে ২৩ মার্চ লাহোরে শেরে বাংলা এ কে ফজলুল হক লাহোর প্রস্তাব উপস্থাপন করেন।
১১৪৫
বাংলাদেশ সংবিধানের একাদশ সংশোধনীর মূল বিষয় ছিল-
উত্তর
তত্ত্বাবধায়ক সরকার
সমাধান
২৭ মার্চ ১৯৯৬ সালে ১৩তম সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়।
১১৪৬
মূল্য কমলে-
উত্তর
চাহিদা বাড়ে
সমাধান
কোনো পণ্যের দাম কমলে সাধারণত ভোক্তার সেই পণ্যের ভোগ আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় যার ফলে পণ্যের চাহিদা বৃদ্ধি পায়।
১১৪৭
ভোক্তা বা ভোগীর জন্য সর্বোত্তম বাজার হল-
উত্তর
প্রতিযোগিতামূলক বাজার
সমাধান
ভোক্তা বা ভোগীর জন্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সর্বোত্তম। এখানে দামের উপর একচেটিয়া নিয়ন্ত্রণ থাকে না বলে ভোক্তা সুলভ দামে পণ্য পেয়ে থাকে।
১১৪৮
ইসলামের আত্মকর্তা বলা হয়-
উত্তর
হযরত আবু বকর (রা:)
সমাধান
ইসলামের ১ম খলিফা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে তিনি ইসলামের আত্মকর্তা হিসেবে বিবেচিত হয়ে থাকেন।
১১৪৯
কোন মোগল সম্রাটের সময়ে সাম্রাজ্যের সর্বাপেক্ষা বেশি বিস্তার ঘটে?
উত্তর
আকবর
সমাধান
সম্রাট আকবর ছিলেন মোগলদের মধ্যে শ্রেষ্ঠ। তার সময়ে মোগল সাম্রাজ্য সর্বাধিক বিস্তার লাভ করে।
১১৫০
গণতন্ত্রের সূচনা হয়েছিল কোন দেশে?
উত্তর
গ্রিসে
সমাধান
আধুনিক গণতন্ত্রের সূচনা হয় গ্রিসে। গ্রিসেই ১ম শহর ও নগর রাষ্ট্র গড়ে উঠে।