১২১১
পানামা খাল কোন দুই মহাসাগরকে যুক্ত করেছে?
উত্তর
প্রশান্ত ও আটলান্টিক
সমাধান
পানামা খাল বিশ্বের গুরুত্বপূর্ণ খাল যা ১৯১৪ সালে যুক্তরাষ্ট্র নির্মাণ করে। এটি প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে।
১২১২
পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র কোন সালে প্রণীত হয়?
উত্তর
১৯৫৬
সমাধান
২৩ মার্চ ১৯৫৬ সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হয়।
১২১৩
কত সালে ঐতিহাসিক বঙ্গভঙ্গ হয়?
উত্তর
১৯০৫
সমাধান
লর্ড কার্জন ১৯০৫ সালে বঙ্গভঙ্গ কার্যকর করেন।
১২১৪
বাংলাদেশের বীরপ্রতীক খেতাবধারী মহিলার নাম কী?
উত্তর
তারামন বিবি
সমাধান
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত নারী ছিলেন তারামন বিবি।
১২১৫
অশোক কোন বংশের সম্রাট ছিলেন?
উত্তর
মৌর্য বংশ
সমাধান
সম্রাট অশোক মৌর্য বংশের শাসক ছিলেন।
১২১৬
পানিপথের তৃতীয় যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর
১৫৫৬
সমাধান
পানিপথের যুদ্ধ : প্রথম যুদ্ধ- ২১ এপ্রিল ১৫২৬, দ্বিতীয় যুদ্ধ- ৫ নভেম্বর ১৫৫৬, তৃতীয় যুদ্ধ- ১৪ জানুয়ারি ১৭৬১।
১২১৭
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোনটি?
উত্তর
১০ ডাউনিং স্ট্রিট
সমাধান
১০ নং ডাউনিং স্ট্রিট লন্ডনে অবস্থিত ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন।
১২১৮
কোন ইউরোপীয় ভারতে আসার পথ আবিষ্কার করেন?
উত্তর
ভাস্কো-দা-গামা
সমাধান
ভাস্কো দা গামা ইউরোপীয় বণিক যিনি সর্বপ্রথম ভারতে আসার পথ আবিষ্কার করেন। ১৪৯৮ সালে তিনি ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছান।
১২১৯
নির্বাণ-এর ধারণা কোন ধর্মের সঙ্গে যুক্ত?
উত্তর
বৌদ্ধ ধর্ম
সমাধান
নির্বাণ বৌদ্ধধর্মের সঙ্গে সংশ্লিষ্ট।
১২২০
ভারতে কখন ইস্ট-ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে?
উত্তর
১৮৫৮
সমাধান
১ নভেম্বর ১৮৫৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে।