১১
অগ্রপ্রদত্ত ভাড়ার প্রারম্ভিক জের ছিল ৫০০ টাকা, এবং সমাপনী জের ২,৮০০ টাকা। ভাড়া খরচ হিসাবে-এ সমন্বয় প্রক্রিয়ার কালে ১,৮০০ টাকা ডেবিট করা হয়েছে। ভাড়ার জন্য নগদ কত টাকা ব্যায়িত হয়েছিল?
সঠিক উত্তর
৪,১০০ টাকা
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
নিচের সূত্রটির সাহায্যে আমরা সহজেই সমস্যাটির সমাধান করতে পারি- ভাড়া বাবদ নগদ ব্যয় = (ভাড়া খরচ বাবদ সমন্বয় + সমাপনী জের - অগ্রপ্রদত্ত ভাড়ার প্রারম্ভিক উদ্বৃত্ত) = (১,৮০০ + ২,৮০০ - ৫০০) = (৪,৬০০ - ৫০০) = ৪,১০০ টাকা।
১২
ক্রয় খরচ ৪০,০০০ টাকা; ধারে ক্রয় ১০,০০০ টাকা; কারবারি বাট্টা ১০%; প্যাকিং খরচ ৫০০ টাকা; বিমা খরচ ১,০০০ এবং পরিবহন খরচ ২,০০০ টাকা। ক্রয় বহিতে কত টাকা লিখতে হবে?
সঠিক উত্তর
১২,৫০০ টাকা
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
ক্রয় বহিতে সাধারণত ধারে ক্রয়ের পরিমাণ লিপিবদ্ধ করা হয়, তবে এর হতে কারবারি বাট্টা বাদ, প্যাকিং খরচ ও পরিবহন খরচ ও বিমা খরচ যোগ করতে হয়। সুতরাং ১০,০০০ - (১০,০০০×১০%) + ৫০০ + ১০০০ + ২০০০ = ১২,৫০০ টাকা ক্রয় বহিতে প্রবেশ করতে হবে।
১৩
ইন্টার স্পোর্টস কোম্পানির বিক্রয় বাবদ প্রাপ্তি ৪৮,৩০০ টাকা যার মধ্যে ১৫% মূল্য সংযোজন কর অন্তর্ভুক্ত রয়েছে। কোম্পানিটিকে বিক্রয়বাবদ কত ক্রেডিট করতে হবে?
সঠিক উত্তর
৮২,০০০ টাকা
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
ভ্যাটসহ বিক্রয় থাকলে ভ্যাট বাদ বিক্রয় বের করার সহজ সূত্র হলো- ভ্যাট বাদ বিক্রয় = ভ্যাট সহ বিক্রয় × ১০০ / ১১৫ = ৪৮,৩০০ × ১০০ / ১১৫ = ৮২,০০০ টাকা।
১৪
দেনাদারের কাছ থেকে পাওনা টাকা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় করার জন্য যে পরিমাণ ছাড় দেওয়া হয় তাকে বলে-
সঠিক উত্তর
প্রদত্ত বাট্টা
১৫
পেনশন সঞ্চয়ী হিসাব কী?
সঠিক উত্তর
সরকারি কর্মচারীগণ তাদের পেনশনের টাকা দিয়ে ব্যাংকে যে হিসাব খুলে তাকে পেনশন সঞ্চয়ী হিসাব বলে। এ হিসাবের অধিকারীগণ স্কিম অনুযায়ী প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে পেনশন সঞ্চয়ী হিসাবে জমা দেন এবং কর্ম বা পেশা থেকে অবসর নেওয়ার পর সরকারি পেনশনভোগীদের মতো মাসিক একটি নির্দিষ্ট হারে পেনশন পেয়ে থাকেন।
১৬
নগদান বই ও পাশ বইয়ের মধ্যে পার্থক্য কী?
সঠিক উত্তর
নগদান বই: আমানতকারী তার ব্যাংক সংক্রান্ত লেনদেন যে হিসাবের বইতে লিপিবদ্ধ করেন তাকে নগদান বই বলে। নগদান বইতে নগদ ও ব্যাংক সংক্রান্ত লেনদেন থাকলেও এ ক্ষেত্রে শুধু ব্যাংক লেনদেনকে বিবেচনা করা হয়। পাশ বই: ব্যাংক তার আমানতকারীর ব্যাংক সংক্রান্ত লেনদেন যে বইতে লিপিবদ্ধ করে এবং সংরক্ষণের জন্য আমানতকারীর নিকট রাখেন তাকে পাশ বই বলে।
১৭
ডেবিট মেমোরেন্ডাম ও ক্রেডিট মেমোরেন্ডাম কী?
সঠিক উত্তর
ডেবিট মেমোরেন্ডাম (Debit Memorandum): ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে ব্যাংক কর্তৃক একটি খিল যেটাতে আমানতকারীর হিসাব থেকে বিভিন্ন কর্তনগুলো ব্যাখ্যা করা হয়। ক্রেডিট মেমোরেন্ডাম (Credit Memorandum): ক্রেডিট মেমোরেন্ডাম আমানতকারীর হিসাবে টাকার পরিমাণ বৃদ্ধি ব্যাখ্যা করে।
১৮
ব্যাংক সমদ্বয় বিবরণী প্রস্তুত করার প্রধান উদ্দেশ্য কী?
সঠিক উত্তর
নগদান বই ও পাশ বইয়ের মধ্যে ব্যালেন্স মিলকরণ (ব্যাংকের সঠিক জের জানার জন্য)।
২০
ব্যাংক সমদ্বয় বিবরণী প্রস্তুত করা কি বাধ্যতামূলক?
সঠিক উত্তর
না, যখন নগদান বইয়ের ব্যাংক জের এবং ব্যাংক বিবরণী এর জরের মধ্যে গরমিল দেখা যায় তখন আমানতকারী ব্যাংক সমদ্বয় বিবরণী প্রস্তুত করে।