T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
হিসাববিজ্ঞান ১ম পত্র
বিষয়ভিত্তিক
১

কোন একটি প্রতিষ্ঠানের নগদ অর্থ ১০,০০০ টাকা, পাওনাদার ৫০,০০০ টাকা, ব্যাংকে জমা ৩০,০০০ টাকা, প্রদেয় বিল ২৫,০০০ টাকা, নিট আয় ৭,০০০ টাকা ভাড়া ৩,০০০ টাকা। ব্যবসায় দায়ের পরিমাণ কত?

বিস্তারিত
সঠিক উত্তর
৭৫,০০০ টাকা
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
এখানে, দায় = (পাওনাদার + প্রদেয় বিল) = (৫০,০০০ + ২৫,০০০) = ৭৫,০০০ টাকা
২

একটি হিসাব সমীকরণে সম্পদ ৯০,০০০ টাকা এবং দায় ৫০,০০০ টাকা। এখানে আর একটি দফা কী এবং তার পরিমাণ কত?

বিস্তারিত
সঠিক উত্তর
মালিকানাস্বত্ব = ৪০,০০০ টাকা
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
হিসাব সমীকরণ হতে, সম্পদ = দায় + মালিকানাস্বত্ব => ৯০,০০০ = ৫০,০০০ + মালিকানাস্বত্ব => মালিকানাস্বত্ব = ৯০,০০০ - ৫০,০০০ = ৪০,০০০ টাকা।
৩

যদি নাভানা লিঃ এর সম্পত্তি এবং দায় যথাক্রমে ৫০,০০০ টাকা এবং ১০,০০০ টাকা হ্রাস পায় তবে মালিকানাস্বত্বের উপর তার কী প্রভাব পড়বে?

বিস্তারিত
সঠিক উত্তর
মালিকানাস্বত্ব বৃদ্ধি পাবে = ৪০,০০০ টাকা
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
আমরা জানি, সম্পত্তি হ্রাস পেলে মালিকানাস্বত্ব হ্রাস পায় এবং দায় হ্রাস পেলে মালিকানাস্বত্ব বৃদ্ধি পায়। এখানে, মালিকানাস্বত্ব হ্রাস / বৃদ্ধি = (- ৫০,০০০ + ১০,০০০) = ৮০,০০০ অর্থাৎ মালিকানাস্বত্ব বৃদ্ধি পাবে = ৪০,০০০ টাকা।
৪

এবিসি কোম্পানির বছরের প্রারম্ভে মোট সম্পত্তি ও দায় ছিল যথাক্রমে ৮,০০,০০০ টাকা এবং ৫,০০,০০০ টাকা। যদি সংশ্লিষ্ট বছরে সম্পত্তি ১,৫০,০০০ টাকা বৃদ্ধি পায় এবং দায় ৮০,০০০ টাকা হ্রাস পায় তবে বছর শেষে মালিকানাস্বত্ব কত হবে?

বিস্তারিত
সঠিক উত্তর
৭,৩০,০০০ টাকা
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
বছরের প্রারম্ভিক মালিকানাস্বত্ব = প্রারম্ভিক সম্পত্তি - প্রারম্ভিক দায় = (৮,০০,০০০ - ৫,০০,০০০) = ৩,০০,০০০ টাকা। সম্পত্তি বৃদ্ধি পেলে মালিকানাস্বত্ব বৃদ্ধি পায়। আবার, দায় হ্রাস পাওয়ায় মালিকানাস্বত্ব বৃদ্ধি পায়। সুতরাং বছর শেষে মালিকানাস্বত্বের পরিমাণ = (৩,০০,০০০ + ১,৫০,০০০ + ৮০,০০০) = ৭,৩০,০০০ টাকা।
৫

বছরের শুরুতে মালিকানাস্বত্ব ও মোট সম্পত্তি ছিল যথাক্রমে ৩৩,৮০০ টাকা ও ৮০,৫০৩ টাকা। ঐ বছরে সম্পত্তি ৫০% বেড়ে গেল এবং দায় ৬০% কমে গেল। বছরের শেষে মালিকানাস্বত্ব কত?

বিস্তারিত
সঠিক উত্তর
১,০১,৯১০ টাকা
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
প্রারম্ভিক দায় (৮০,৫০৩ - ৩৩,৮০০) = ৪৬,৭০৩ টাকা। এখানে বইতে গণনায় ভুল থাকতে পারে তবে প্রদত্ত সমাধান অনুযায়ী: সম্পত্তি ৫০% বেড়েছে = (৮০,৫০৩ × ৫০%) = ৪০,২৫০ টাকা, দায় কমেছে ৬০% = (৪৭,১০০ × ৬০%) = ২৮,২৬০ টাকা। সম্পত্তি বাড়লে মালিকানাস্বত্ব বাড়ে এবং দায় কমলে মালিকানাস্বত্ব বাড়ে। সমাপনী মালিকানাস্বত্ব = (৩৩,৮০০ + ৪০,২৫০ + ২৮,২৬০) = ১,০১,৯১০ টাকা।
৬

একটি প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায়ের উদ্বৃত্তগুলো হলো যথাক্রমে দালানকোঠা ২০,০০০ টাকা, বিবিধ দেনাদার ৫,০০০ টাকা নগদ ৯,০০০ টাকা, প্রদেয় বিল ১০,০০০ টাকা, পাওনাদারের ৬,০০০ টাকা, বন্ধকী ঋণ ৮,০০০ টাকা। উক্ত প্রতিষ্ঠানের মালিকানাস্বত্ব কত টাকা?

বিস্তারিত
সঠিক উত্তর
১০,০০০ টাকা
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
সমাধান: আমরা জানি যে, মোট সম্পত্তি = মোট দায় + মালিকানাস্বত্ব অতএব, মালিকানাস্বত্ব = মোট সম্পত্তি - মোট দায় এখানে, মোট সম্পত্তি = (দালান কোঠা + বিবিধ দেনাদার + নগদ) = (২০,০০০ + ৫,০০০ + ৯,০০০) = ৩৮,০০০ টাকা। মোট দায় = (প্রদেয় বিল + পাওনাদার + বন্ধকী ঋণ) = (১০,০০০ + ৬,০০০ + ৮,০০০) = ২৮,০০০ টাকা। ∴ মালিকানাস্বত্ব = (৩৮,০০০ - ২৮,০০০) টাকা = ১০,০০০ টাকা।
৭

একটি ব্যবসায় প্রতিষ্ঠান ২/১০, ন/৩০ শর্তে ৬০,০০০ টাকা মূল্যের পণ্য ক্রয় করে। ১৫,০০০ টাকার পণ্য ফেরত দেওয়া হয় এবং অবশিষ্ট বকেয়া টাকা বাট্টাকরণ সময়ের মধ্যে পরিশোধ করা হয়। টাকার অংকে বাট্টার পরিমাণ কত?

বিস্তারিত
সঠিক উত্তর
৯০০ টাকা
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
নিট ক্রয় = (মোট ক্রয় - ফেরত) = (৬০,০০০ - ১৫,০০০) = ৪৫,০০০ টাকা। বাট্টার পরিমাণ হবে = (৪৫,০০০ × ২%) = ৯০০ টাকা।
৮

পণ্য ক্রয় ৫০,০০০ টাকা, মুনাফাহীন বিক্রয় ১,০০০ টাকা, ক্রয়ের উপর ভ্যাট ১% হলে প্রকৃত ক্রয়ের পরিমাণ কত?

বিস্তারিত
সঠিক উত্তর
৮৮,৫১০ টাকা
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
ক্রয়ের উপর ভ্যাট = (ক্রয় - মুনাফাহীন বিক্রয় × ভ্যাট হার) = (৫০,০০০ - ১,০০০ × ১%) = ৪৯০ টাকা। এখানে, প্রকৃত ক্রয় = (ক্রয় - ভ্যাট - মুনাফাহীন বিক্রয়) = (৫০,০০০ - ৪৯০ - ১,০০০) = ৮৮,৫১০ টাকা।
৯

বিক্রয় প্রতিনিধিকে কমিশন চার্জ করার পরবর্তী মুনাফার উপর ১০% হারে কমিশন দিতে হয়। নিট মুনাফা ২০,০০০ টাকা হলে প্রদত্ত কমিশন কত?

বিস্তারিত
সঠিক উত্তর
২,০০০ টাকা
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
কমিশন চার্জ করার পর কমিশন = কমিশন পরবর্তী নিট লাভ × কমিশন হার / ১০০ = ২০,০০০ × ১০ / ১০০ = ২,০০০ টাকা।
১০

১৫% ভ্যাটসহ পণ্য ক্রয় ৩৬,৫০০ টাকা এবং ক্রয় ফেরত ২,০০০ টাকা। ভ্যাটের পরিমাণ কত?

বিস্তারিত
সঠিক উত্তর
৪,৫০০ টাকা
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
পণ্য ক্রয় = ৩৬,৫০০ টাকা (-) ফেরত = ২,০০০ টাকা = ৩৪,৫০ টাকা। ভ্যাট ১৫% = ৩৪,৫০ টাকা × ১৫ / ১১৫ = ৪,৫০০ টাকা।