১
ডেভিস কোম্পানি লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে নিবন্ধিত। কোম্পানি ৩০,০০০ শেয়ার ৩,৭০,০০০ টাকায় এবং ৫০,০০০ শেয়ার ৬,৪০,০০০ টাকায় বিলি করে। মোট বিলিকৃত মূলধনের পরিমাণ কত?
সঠিক উত্তর
৮,০০,০০০ টাকা
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
সমাধান: মোট বিলিকৃত শেয়ার = (৫০,০০০ + ৩০,০০০) = ৮০,০০০ টি। বিলিকৃত মূলধন = (৮০,০০০ × ১০) = ৮,০০,০০০ টাকা।
২
যমুনা কোম্পানি ১৯৯৭ সালের ১লা জানুয়ারি তারিখে গঠিত হয়। কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ ছিল প্রতি ১০০ টাকা মূল্যের ২৫,০০০ সাধারণ শেয়ার। প্রথম বছর কোম্পানি ৭,০০০ শেয়ার মোট ৪,৪০,০০০ টাকায় এবং ৮,০০০ শেয়ার ৬,৮০,০০০ টাকায় বিলি করে। শেয়ার বিলিবাদ সব টাকা আদায় হয়েছে। শেয়ার প্রিমিয়ামের পরিমাণ কত?
সঠিক উত্তর
১,৮০,০০০ টাকা
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
সমাধান: ১ টি (প্রতিটি) শেয়ারের মূল্য = ১০০ টাকা হলে ৭,০০০ টি শেয়ারের মূল্য = (১০০ × ৭,০০০) = ৭,০০,০০০ টাকা। শেয়ার প্রিমিয়াম = (৪,৪০,০০০ - ৭,০০,০০০) = ১,৮০,০০০ টাকা।
৩
প্রাইম ব্যাংক লিঃ প্রতিটি ৮০ টাকা মূল্যের ৮০,০০০ শেয়ারে নিবন্ধিত হয়। কোম্পানি এর ৮০% শেয়ার ৮% প্রিমিয়ামে ইস্যু করে। ইস্যুকৃত মূলধন কত?
সঠিক উত্তর
৫১,২০,০০০ টাকা
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
সমাধান: ইস্যুকৃত শেয়ার সংখ্যা = (৮০,০০০ × ৮০%) = ৬৮,০০০ টি। ইস্যুকৃত শেয়ার মূলধন = (৬৮,০০০ × ৮০) টাকা = ৫১,২০,০০০ টাকা।
৪
ব্র্যাক ব্যাংক লিঃ এর অনুমোদিত মূলধনের পরিমাণ ছিল প্রতিটি ১০০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ার। ২০০৭ সালে কোম্পানি এর ৩০,০০০ শেয়ার মোট ২৭,৫০,০০০ টাকায় এবং ৪৫,০০০ শেয়ার মোট ৪৮,৫০,০০০ টাকায় বিলি করে। শেয়ার ডিসকাউন্ট এবং শেয়ার প্রিমিয়ামের পরিমাণ কত?
সঠিক উত্তর
ডিসকাউন্ট ২,৫০,০০০ টাকা এবং প্রিমিয়াম ৩,৫০,০০০ টাকা
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
সমাধান: ৩০,০০০ শেয়ারের লিখিত মূল্য = (৩০,০০০ × ১০০) = ৩০,০০,০০০ টাকা। শেয়ার ডিসকাউন্ট = (৩০,০০,০০০ - ২৭,৫০,০০০) = ২,৫০,০০০ টাকা। আবার, ৪৫,০০০ শেয়ারের লিখিত মূল্য = (৪৫,০০০ × ১০০) = ৪৫,০০,০০০ টাকা। শেয়ার অধিকার = (৪৮,৫০,০০০ - ৪৫,০০,০০০) = ৩,৫০,০০০ টাকা।
৫
ক লিঃ ৩০,০০০ শেয়ার প্রতিটি ১০০ টাকা মূল্যে ইস্যু করি। কিন্তু ক লিঃ ৩০,০০০ টি আবেদন পত্র পেল। আবেদনে ২৫ টাকা, আবন্টনে ২৫ টাকা, প্রথম তলব ৩০ টাকা এবং চূড়ান্ত তলবে ২০ টাকা প্রদেয়। অতিরিক্ত আবেদন পত্রের প্রাপ্ত অর্থ আবন্টনে সমন্বয় করা হল। আবন্টনে কত টাকা কোম্পানি পাবে?
সঠিক উত্তর
৯,৩৭,৫০০ টাকা
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
সমাধান: উক্ত কোম্পানির আবন্টনে প্রাপ্ত টাকার পরিমাণ = (শেয়ার সংখ্যা × আবন্টনমূল্য) - আবেদনে অগ্রিম প্রাপ্ত টাকা = (৩০,০০০ × ২৫) - (৫০০ × ২৫) = (৭,৫০,০০০ - ১২,৫০৩) = ৯,৩৭,৫০০ টাকা।
৬
নগদ প্রবাহ বিবরণী কাকে বলে এবং এর বিবরণী প্রস্তুত করার উদ্দেশ্য ও শ্রেণিবিভাগ কী কী?
সঠিক উত্তর
যে বিবরণীতে একটি নির্দিষ্ট হিসাবকালে নগদ প্রাপ্তি ও নগদ পরিশোধ সংক্রান্ত তথ্য সংক্ষিপ্তকারে লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে। এর প্রধান উদ্দেশ্য হলো একটি হিসাবকালে মোট নগদ প্রাপ্তি ও মোট নগদ প্রদান চিহ্নিত করা। প্রাপ্তি ও প্রদানকে তিনভাগে ভাগ করা যায়, যথা- ক. পরিচালন সংক্রান্ত (Operating) খ. বিনিয়োগ সংক্রান্ত (Investing) গ. অর্থায়ন সংক্রান্ত (Financing)।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
নগদ প্রবাহ বিবরণীর মূল বিষয়বস্তু ও শ্রেণিবিভাগ এখানে আলোচনা করা হয়েছে।
৭
ক্রয়-বিক্রয় হিসাবের উদ্দেশ্যগুলো কী কী?
সঠিক উত্তর
১. মোট লাভ বা মোট ক্ষতি নিরূপণ করা। ২. প্রারম্ভিক ও সমাপনী মজুদ পরিমাণ জানা যায়। ৩. নিট বিক্রয়ের পরিমাণ জানা যায়। ৪. পণ্য উৎপাদন, পণ্য ক্রয় ও পণ্য আমদানি সংক্রান্ত সকল খরচের পরিমাণ জানা বা নিট ক্রয়ের পরিমাণ জানা যায়। ৫. মোট লাভের উপর শতকরা হার নির্ণয় করে পণ্য বিক্রয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা যায়।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
ক্রয়-বিক্রয় হিসাবের উদ্দেশ্যসমূহ।
৮
লাভ-লোকসান হিসাব বা লাভ-ক্ষতি হিসাব বলতে কী বোঝায় এবং এর উদ্দেশ্য ও ডেবিট-ক্রেডিট দিক সম্পর্কে বিবরণ দাও।
সঠিক উত্তর
যে হিসাবের সাহায্যে বা যে আর্থিক বিবরণীর সাহায্যে একটি ব্যবসা প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ের নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়, তাকে লাভ-লোকসান হিসাব বলে। এর উদ্দেশ্য হলো আর্থিক ফলাফল (নিট লাভ ও নিট ক্ষতি) নির্ণয়, আয়-ব্যয়ের তথ্য জানা ও আয়কর নিরূপণ করা ইত্যাদি। বর্তমানে ক্রয়-বিক্রয় হিসাব ও লাভ-ক্ষতি হিসাব সমন্বয় করে আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
লাভ-লোকসান হিসাবের সংজ্ঞা, উদ্দেশ্য এবং ডেবিট-ক্রেডিট দিক।
৯
০১লা অক্টোবর ২০০৯ তারিখে একটি কোম্পানি বার্ষিক ৯% হার সুদে ৪ মাস সময়ের জন্য ১০,০০০ টাকা ঋণ গ্রহণ করে। ৩১শে ডিসেম্বর ২০০৯ তারিখে প্রস্তুতকৃত এক বছরের লাভ-লোকসান বিবরণীতে সুদের পরিমাণ কত?
সঠিক উত্তর
২২৫ টাকা
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
০১লা অক্টোবর হতে ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময় হলো মোট তিন মাস। অতএব বার্ষিক ৯% হারে ১০,০০০ টাকার তিন মাসের সুদ = (১০,০০০ × ৯% × ৩/১২) টাকা = ২২৫ টাকা।
১০
সান লিঃ এর কর পূর্ব নিট আয় টাঃ ২,৬৭,০০০ হিসাবে করের পরিমাণ টাঃ ৮৭,০০০ বন্টনযোগ্য লভ্যাংশ টাঃ ৪৫,০০০ এবং টাঃ ৫০,০০০ সাধারণ সংচিতি হিসাবে স্থানান্তর করলে, সংরক্ষিত আয় কত হবে?
সঠিক উত্তর
৮৫,০০০ টাকা
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
সংরক্ষিত আয় = (কর পূর্ব নিট আয় - করের পরিমাণ - বন্টনযোগ্য লভ্যাংশ - সাধারণ সংচিতি) = (২,৬৭,০০০ - ৮৭,০০০ - ৪৫,০০০ - ৫০,০০০) = ৮৫,০০০ টাকা।