১১৮১
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন?
উত্তর
বসন্ত
সমাধান
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘বসন্ত’ নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন।
১১৮২
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক?
উত্তর
ডাকঘর
সমাধান
‘ডাকঘর’ রবীন্দ্রনাথের বিখ্যাত নাটক; অন্যগুলো উপন্যাস।
১১৮৩
‘ঘরে-বাইরে’ গ্রন্থের রচয়িতা-
উত্তর
রবীন্দ্রনাথ ঠাকুর
সমাধান
‘ঘরে-বাইরে’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিখ্যাত উপন্যাস।
১১৮৪
‘ঐকতান’ কবিতাটি কার লেখা?
উত্তর
রবীন্দ্রনাথ ঠাকুর
সমাধান
‘ঐকতান’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা।
১১৮৫
‘নৌকাডুবি’ কী ?
উত্তর
উপন্যাস
সমাধান
‘নৌকাডুবি’ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সামাজিক উপন্যাস।
১১৮৬
‘ছিন্নপত্র’ রচয়িতার নাম কী?
উত্তর
রবীন্দ্রনাথ ঠাকুর
সমাধান
‘ছিন্নপত্র’ রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রসাহিত্যের অনন্য নিদর্শন।
১১৮৮
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়?
উত্তর
মৃণালিনী
সমাধান
‘মৃণালিনী’ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা; অন্যগুলো রবীন্দ্রনাথের।
১১৮৯
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কোথায় বসে লেখেন?
উত্তর
শিলাইদহ
সমাধান
রবীন্দ্রনাথ শিলাইদহে অবস্থানকালে ‘সোনার তরী’ রচনা করেন।
১১৯০
কাহিনি-কবিতার সংকলন গ্রন্থ—
উত্তর
কথা ও কাহিনী
সমাধান
‘কথা ও কাহিনী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনি-কবিতার সংকলন গ্রন্থ।