২৪১
শব্দের মধ্যবর্তী বর্ণের স্থান পরিবর্তন ঘটলে তাকে বলা হয় —
উত্তর
বর্ণ বিপর্যয়
সমাধান
শব্দের মধ্যবর্তী বর্ণের স্থান পরিবর্তন ঘটলে তাকে বলা হয় ধ্বনি বা বর্ণ বিপর্যয়। যেমন : লোকসান > লোসকান।
২৪২
‘সন্দেশ’ কোন শ্রেণির শব্দ?
উত্তর
রূঢ়
সমাধান
যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে কোনো বিশেষ অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ় শব্দ বলে।
২৪৩
‘একুশের গল্প’ রচনায় তপু কোথায় গুলিবিদ্ধ হয়েছিল —
উত্তর
হাইকোর্টের মোড়ে
সমাধান
জহির রায়হান ‘একুশের গল্প’ রচনায় ভাষা আন্দোলনের মর্মন্ত চিত্র তুলে ধরেছেন।
২৪৫
‘পৃথিবী অচিরস্থায়ী’ - কোন ধরনের বাক্য?
উত্তর
অধিবাচক
সমাধান
অধিবাচক : পৃথিবী অচিরস্থায়ী। নৈবাচক : পৃথিবী চিরস্থায়ী নয়।
২৪৭
নিচের কোন শব্দটিতে অপপ্রয়োগ ঘটেছে ?
উত্তর
আয়োজীন
সমাধান
অপপ্রয়োগ ও প্রয়োগ : আয়োজীন → আয়োজন।
২৪৮
নিচের কোনটি প্রমথ চৌধুরীর জন্ম-মৃত্যু সাল?
উত্তর
১৮৬৮-১৯৪৬
সমাধান
প্রমথ চৌধুরী জন্মগ্রহণ করেন ১৮৬৮ সালের আগস্ট এবং মৃত্যুবরণ করেন ১৯৪৬ সালের সেপ্টেম্বর।
২৪৯
‘তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা’ - এ চরণটি কোন কবিতার ?
উত্তর
আট বছর বয়স
সমাধান
সুকান্ত ভট্টাচার্যের ‘আট বছর বয়স’ কবিতা।