৩৭২
‘একই গোত্রের অন্তর্ভুক্ত একসাথে হবে—
উত্তর
সগোত্র
সমাধান
একই গোত্রের অন্তর্ভুক্ত অর্থে সগোত্র শব্দটি ব্যবহৃত।
৩৭৪
শিক্ষা হচ্ছে সেই বস্তু যাহা লোককে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও গলাধঃকরণ করিতে বাধ্য হয়। চলিত রীতির বাক্যটিতে ভুলের সংখ্যা—
উত্তর
পাঁচ
সমাধান
চলিত রীতিতে সংশোধন অনুযায়ী ভুল রয়েছে।
৩৭৬
‘অবনী’ প্রবেশে বিদ্যাসাগরের একটি গ্রন্থের নাম উল্লেখ করা হয়েছে। সেটি হচ্ছে-
উত্তর
বোধোদয়
সমাধান
রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘অবনী’ প্রবেশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘বোধোদয়’ নামক গ্রন্থের নাম উল্লেখ আছে। ‘বোধোদয়’ বিদ্যাসাগরের শিক্ষাশিক্ষা তৃতীয় ভাগ বইয়ের নাম। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৮৫১ খ্রিষ্টাব্দে।
৩৭৭
‘ওই যে লোকটা বলছি সে বার্নড শ হবে, পরের রাতে মারা গেছে।’- বার্নড শ কোন দেশের লেখক?
উত্তর
আয়ারল্যান্ড
সমাধান
জহির রায়হানের ‘একুশের গল্প’ রচনাতে ইংরেজি সাহিত্যের বিখ্যাত লেখক ও নাট্যকার জর্জ বার্নড শ এর নাম উল্লেখ আছে। জর্জ বার্নড শ (১৮৫৬-১৯৫০) আয়ারল্যান্ডের লেখক।
৩৭৮
আজ থেকে আড়াই হাজার বছর আগে আমাদের উপমহাদেশে ছিল মানব-সভ্যতার সূতিকাগার।’ কার বক্তব্য?
উত্তর
মুহাম্মদ আবদুল হাই
সমাধান
‘ভাষার কথা’ প্রবন্ধে মুহাম্মদ আবদুল হাই বলেছেন, “আজ থেকে আড়াই হাজার বছর আগে আমাদের উপমহাদেশে ছিল মানব-সভ্যতার সূতিকাগার।”
৩৮০
রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু সাল যথাক্রমে –
উত্তর
১৮৮০ ও ১৯৩২
সমাধান
বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা রোকেয়া সাখাওয়াত হোসেন। তার জন্ম ৯ ডিসেম্বর ১৮৮০ খ্রিষ্টাব্দে রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত পায়রাবন্দ গ্রামে। রোকেয়া সাখাওয়াত হোসেন ৯ ডিসেম্বর ১৯৩২ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।