৮১২
ইসলামের নবি ভিক্ষুককে কুড়াল কিনে দিয়েছিলেন কেন?
উত্তর
আত্মমর্যাদা প্রতিষ্ঠার জন্য
সমাধান
নবী ভিক্ষুককে কুড়াল কিনে দিয়ে তাকে ভিক্ষাবৃত্তি থেকে সরিয়ে স্বাবলম্বী হতে উৎসাহিত করেন। এতে বোঝানো হয়েছে যে প্রকৃত সহায়তা হলো মানুষকে কর্মক্ষম ও আত্মমর্যাদাসম্পন্ন করা।
৮১৩
লেখকের মতে, সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন, কীভাবে তার মোকাবিলা করতে হবে?
উত্তর
সাহস ও বুদ্ধিমত্তার সাথে
৮১৫
অনেকে দুঃস্থ মানুষকে করুণাবশত দান-খয়রাত করাকে মানব-কল্যাণ বলে মনে করেন কেন?
উত্তর
সংকীর্ণ মনোভাবের কারণে
৮১৬
‘মানব-কল্যাণ’ প্রবন্ধের মূলকথা কী?
উত্তর
মানব-কল্যাণ ধারণাটির তাৎপর্য বিচার
সমাধান
প্রবন্ধটির মূল বক্তব্য হলো মানব-কল্যাণের প্রকৃত অর্থ বোঝা এবং তা বাস্তবে প্রয়োগ করা।
৮১৭
সকল অবমাননাকর অবস্থা থেকে কীভাবে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উন্নয়ন ঘটানো সম্ভব?
উত্তর
মানুষের সার্বিক মঙ্গল সাধনের মাধ্যমে
৮১৮
সংকীর্ণ মনোভাবের পরিচায়ক বলতে প্রাবন্ধিক কোনটিকে নির্দেশ করেছেন?
উত্তর
করুণাবশত দান-খয়রাত করাকে
৮১৯
মানব-কল্যাণ প্রবন্ধে প্রাবন্ধিক কোন বিষয়টির উপর বেশি জোর দিয়েছেন?
উত্তর
আত্মমর্যাদাবোধ জাগ্রত করা
৮২০
ইসলামের নবি ভিক্ষুককে ভিক্ষার পরিবর্তে কুড়াল কিনে দেওয়ার মধ্যে যে দিকটি ফুটে ওঠেছে
উত্তর
ভিক্ষুককে স্বাবলম্বী করা
সমাধান
নবী ভিক্ষুককে কুড়াল কিনে দিয়ে তাকে ভিক্ষাবৃত্তি থেকে সরিয়ে স্বাবলম্বী হতে উৎসাহিত করেন। এতে বোঝানো হয়েছে যে প্রকৃত সহায়তা হলো মানুষকে কর্মক্ষম ও আত্মমর্যাদাসম্পন্ন করা।