৯৯১
একটি পাত্রে 27⁰C তাপমাত্রায় হিলিয়াম গ্যাস আছে। হিলিয়ামের অণুর গড় গতি শক্তি কত? (k = 1.38 × 10⁻²³)
উত্তর
6.21 × 10⁻²¹ J
৯৯২
একটি তামার রোধ R হলে এর দ্বিগুণ দৈর্ঘ্য ও দ্বিগুণ ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার রোধ কত?
উত্তর
R/2
৯৯৩
নিচের কোন ঘটনাটি অনুপ্রস্থ তরঙ্গের বেলায় ঘটে কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গের বেলায় ঘটে না?
উত্তর
সমবর্তন
৯৯৪
আলো যখন বায়ু থেকে কাঁচে প্রবেশ করে তখন আলোর তরঙ্গের কি পরিবর্তন হয়?
উত্তর
বেগ ও তরঙ্গদৈর্ঘ্য
৯৯৫
√3 এককের দুইটি সমান বল 120° কোণে এক বিন্দুতে কাজ করে। তাদের লব্ধির মান-
উত্তর
√3 units
৯৯৬
একটি খালি লঞ্চের পানির উপরিভাগের অংশের গড় প্রস্থছেদ 150 m2। যদি প্রতিজন মালসহ 75 kg হারে 200 জন যাত্রী নেওয়া হয় তাহলে লঞ্চের কতটুকু ডুববে?
উত্তর
0.1 m
৯৯৭
2N/ m স্প্রিং ধ্রুবক সম্পন্ন একটি আদর্শ স্প্রিংয়ের দৈর্ঘ্য সাম্যাবস্থা থেকে 0.1 বৃ্দ্ধি করলে স্প্রিংয়ের স্থিতিশক্তির বৃ্দ্ধি হবে -
উত্তর
0.01 J
৯৯৮
36 kg ভরের একটি বস্তুর উপর কত বল প্রযুক্ত হলে 1.0 মিনিটে বস্তুটির বেগ 15 km / h বৃদ্ধি পাবে?
উত্তর
2.5 N
৯৯৯
স্তির অবস্থানে একজন শ্রোতা তার দিকে ধেয়ে আসা একটি গাড়ির হর্ণের কম্পাংক শুনছেন 2100 Hz হিসাবে। যদি গাড়ির হর্ণ সত্যিকারে 2000 Hz কম্পাংকের হয়ে থাকে তবে শ্রোতার সাপেক্ষে গাড়ির গতিবেগ কত?
উত্তর
শ্রোতার দিকে 16 ms-1
১০০০
পৃথিবীর ব্যাসার্থ 4000 মাইল হলে আনুমানিক কত উচ্চতায় মধ্যাকর্ষণ বল পৃথিবী পৃষ্ঠের মধ্যাকর্ষণ বলের 1% হবে?
উত্তর
36000 miles