১১২১
নিম্নের বর্তনীতে 12 V একটি ব্যাটারী, যার অভ্যন্তরীন রোধ 0.6 omega তা A, B, C তিনটি রোধের সঙ্গে সংযুক্ত। C রোধে কারেন্টের পরিমাণ নির্ণয় কর -
উত্তর
1.8 A
১১২২
4200 J পরিমান তাপশক্তি 1 kg পরিমান পানি শোষণ করলে ও 1k তাপমাত্রার বৃ্দ্ধি ঘটলে, পানির ভর কি পরিমাণ বৃদ্ধি পাবে? ( আলোর গতিবেগ = 3 ×108 ms-1)
উত্তর
4.7×10-14 kg
১১২৩
A ও B দুটি ফোটন পরস্পরের বিপরীত দিকে c গতিবেগে চলছে। B ফোটনের সাথে A ফোটনের আপেক্ষিক বেগ কত?
উত্তর
c
১১২৪
0.006 kg ভর বিশিষ্ট একটি বুলেট 120 m/s বেগে স্থির লিক্ষ্যবস্তুতে বিদ্ধ হয়ে 0.01 s পরে থেমে গেল। লক্ষ্যবস্তুর অভ্যন্তরে বুলেটটি কতখানি দূরত্ব অতিক্রম করবে?
উত্তর
0.6 m
১১২৫
আনুভূমিক পথে সমগতিতে উড্ডয়নশীল একটি বোমারু বিমানের তলদেশ থেকে একটি বোমার বাঁধার আলগা করে ছেড়ে দেয়া হল। এটির গতিপথের আকার কি হবে? (পৃথিবী পৃষ্ঠকে সমতল দরে নাও)
উত্তর
Parabolic
১১২৬
দুটি কৈশিক নলের মধ্যে একটি অপরটির থেকে বেশি সরু। দুটোকেই খাড়াভাবে পানির মধ্যে আংশিক ডোবানো হলে বেশি সরুটির ভিতর পানির স্তম্ভের উচ্চতা বেশি হয়। এর কারণ -
উত্তর
এখানে পানির পৃষ্ঠটান নলের ব্যাসের উপর নির্ভরশীল কিন্তু পানির স্তম্ভের ওজন ব্যাসের বর্গের উপর নির্ভরশীল (প্রায়)
১১২৮
শীতের দেশে রাস্তায় বরফ গলানোর জন্য লবণ ব্যবহার করা হয় কারণ -
উত্তর
লবণ বরফের গলনাঙ্ক কমিয়ে দেয়
১১২৯
একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 10 cm। এর প্রধান ছেদ থেকে বাঁ দিকে 15 cm দূরে একটি মোমবাতি রাখা আছে। মোমবাতির প্রতিবিম্ব সম্পর্কে নিচের কোনটি সঠিক?
উত্তর
বাস্তব, লেন্সের ডানদিকে বিবর্ধিত, উল্টা
১১৩০
5mm × 7 mm প্রস্থচ্চেদ বিশিষ্ট এবং 15 mm দীর্ঘ একটি দন্ডের আপেক্ষিক রোধ হচ্ছে 0.105 omega -m। বস্তুটিকে কেটে এর প্রস্থচ্ছেদ 3 mm × 2 mm করলে এবং দৈর্ঘ্য 10 mm করতে তার আপেক্ষিক রোধ হবে -
উত্তর
0 . 105 omega m