১১৭১
1.0 m দীর্ঘ ও 1.0 mm ব্যাসার্ধের বেলনাকার তারের উপর 100N বল প্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে 1.001 m হয়। তারের ইয়ং এর গুণাংক কত?
উত্তর
1π×1011 Nm-2
১১৭২
5N এবং 10N মানের দুটি বল একটি কণার উপর আরোপিত হলে, নিম্নের কোন বলটি কণাটির উপর লব্ধি বল হতে পারে না?
উত্তর
20 N
১১৭৩
একটি ভারী তেজষ্ক্রিয় পদার্থ আলফা কণা বিকিরণ করে যার ভর 10 g এক অর্ধায়ু পরে এর ভর হবে -
উত্তর
5g
১১৭৪
একটি তারকার ভর পাঁচ সৌর ভরের সমান। তারকাটি কৃষ্ণ বিবরে পরিণত হলে এর সোয়ার্জস্কাইল্ড ব্যাসার্ধ কত হবে? সূর্যের ভর 2×1030kg.G =6.67×10-11Nm2kg-2
উত্তর
14.8 km
১১৭৫
কোন সিস্টেম 1500J তাপ শোষণ করে এবং 82J কাজ সম্পাদন করে। সিস্টেমের অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে -
উত্তর
1418J
১১৭৬
একটি ট্রেন হুইসেল বাজিয়ে 90 kmh-1 বেগে প্লাটফরমের দিকে অগ্রসর হচ্ছে। প্লাটফরমে অবস্থিত যাত্রী 650 Hz কম্পাঙ্কে শব্দ শুনতে পায়। হুইসেলের প্রকৃত কম্পাংক কত? ( বায়ুতে শব্দের দ্রুতি = 325ms-1)
উত্তর
600 Hz
১১৭৯
স্থির অবস্থান থেকে কোন বস্তুখন্ড সমত্বরণে চলার 2s পরে তার বেগ 8m/s হল। ঐ বস্তুখন্ড উক্ত সময়ে যে দূরত্বে অতিক্রম করবে তা নির্নয় কর।
উত্তর
8 m