১৩২২
যদি a ব্যাসার্ধ বিশিষ্ট দুটি পরিবাহী গোলককে, যাদের একটিতে + Q আধান আছে, অন্যটিতে কোন আধান নেই , পরস্পরের সংস্পর্শে আনা হয়, তাহলে চূড়ান্ত বিভব কত?
উত্তর
1(8πε0)Qa
১৩২৫
একটি বস্তুকে 196 m/s বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। বস্তুটি সর্বাধিক কত উঁচুতে পৌঁছাবে?
উত্তর
1960 m
১৩২৭
একটি হুইটস্টোন ব্রীজের ১ম , ২ য়, ৩য় ও ৪র্থ বাহুতে যথাক্রমে 6, 3, 4 ও 6 ওহম এর চারটি রোধ রয়েছে। ৪র্থ বাহুর রোধের সঙ্গে কত রোধ সমান্ত রালে ব্যবহার করলে ব্রীজটি সাম্যাবস্থায় থাকবে?
উত্তর
3 Ω
১৩২৮
কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারনহাইট উভয় স্কেলে একই সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়?
উত্তর
-40°
১৩৩০
দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল। এদের লব্ধি মান যে কোন একটি ভেক্টরের মানের সমান। ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ কত?
উত্তর
120°