১৩৫১
একটি স্টীলের তারের দৈর্ঘ্য 2.0 মি. এবং প্রস্থচ্ছেদ 0.8×10-6 m2। তারের উপরের প্রান্ত দৃঢ়ভাবে আটকান আছে। অন্য প্রান্তে কত নিউটন শক্তি প্রয়োগ করলে তারের দৈর্ঘ্য 0.05 মি.মি. বৃদ্ধি পাবে? (স্টীলের ইয়ং গুণাংক 2.0×1011N/m2 )
উত্তর
4.0 N
১৩৫২
একটি বস্তুর বাতাসে ওজন 100 গ্রাম এবং পানিতে ওজন 80 গ্রাম। বস্তুর ঘনত্ব -
উত্তর
5 গ্রাম/ সিসি
১৩৫৩
10 সেন্টিগ্রেড তাপমাত্রার 10 গ্রাম বরফকে 120 সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কত তাপের প্রয়োজন হবে? (বরফ ও বাষ্পের আপেক্ষিক তা 0.5 )
উত্তর
7320 ক্যালরি
১৩৫৫
একটি তাপ ইঞ্জিন 227° সেন্টিগ্রেড 102° সেন্টিগ্রেড এর মধ্যে ক্রিয়া করে। ইহার কর্মক্ষমতা কত?
উত্তর
25.0%
১৩৫৬
9 সে. মি. বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণের 5 সেমি দূরে একটি বস্তু রাখা হলে প্রতিবিম্বের বিবর্ধন কত হবে?
উত্তর
9
১৩৫৭
আলোক রশ্মি কাঁচ (প্রতিসরাঙ্ক =1.53) হতে পানিতে (প্রতিসরাঙ্গ = 1.33) যাবার সময় সীমানায় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। এখানে সঙ্কট কোণ -
উত্তর
60.3°
১৩৫৮
বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.60 এবং বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক 1.30 হলে পানির সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত?
উত্তর
1.20
১৩৫৯
4 সেমি ব্যবধানে অবস্থিত দুটি সমধর্মী ও সমশক্তিসম্পন্ন মেরু পরস্পরকে 100 ডাইন বল দ্বারা বিকর্ষণ কের। এদের মেরু শক্তি হবে -
উত্তর
40 ইউনিট
১৩৬০
1 মিটার দূরে অবস্থিত দুটি সমান্তরাল তারের ভিতর দিয়ে একই দিকে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। তার দুটির মধ্যে বল হবে -
উত্তর
আকর্ষণ