১৩৬২
একটি হুইটস্টোন ব্রীজের প্রথম, দ্বিতীয় , তৃতীয় ও চতুর্থ বাহুতে যথাক্রমে 4 ওহম , 12 ওহম, 7 ওহম ও 17.5 ওহম রােধ যুক্ত আছে। দ্বিতীয় বাহুতে কি পরিবর্তন করলে ব্রিজটি সাম্যাবস্থায় আসবে?
উত্তর
2.0 ওহম তুলে নিলে
১৩৬৩
একটি টিউনিং ফর্ক যে শব্দ তরঙ্গ সৃষ্টি করে তার দৈর্ঘ্য 2.5 ফুট। বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গের বেগ 1100 ফুট/সেকেন্ড হলে, উক্তি টিউনিং ফর্কের কম্পাঙ্ক কত?
উত্তর
110 Hz
১৩৬৫
আধুনিক এস-আই একক পদ্ধতিতে ভর , ত্বরণ ও বলের একক যথাক্রমে নিম্নভাবে প্রকাশ করা হয়?
উত্তর
কেজি, মি/সে২ , নিউটন
১৩৬৬
25 গ্রাম ভরের একটি বুলেট 500 মি./সে. বেগে একটি লক্ষ্যবস্তুকে আঘাত করে 100 মি./সে. বেগে বের হয়ে গেল। বস্তুটির ভেতর দিয়ে যাওয়ার ফলে কি পরিমাণ শক্তি ব্যয়িত হলাে?
উত্তর
3000 জুল
১৩৬৭
4 কেজি ভরের একটি বস্তুকে 6 মি. /সেকেন্ড২ ত্বরণ প্রদান করতে হলে বস্তুটিতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে নির্ধারণ কর?
উত্তর
24 N
১৩৬৮
ধরা যাক , এক ব্যক্তি ঘোষণা করল যে, সূর্যে প্রচন্ড বিস্ফোরণ ঘটেছে। তোমাকে কতক্ষণ অপেক্ষা করতে হবে এটা নিশ্চিতভাবে বুঝতে যে ঐ কথা মিথ্যা? (সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 1.5×108 কি. মি.)
উত্তর
500 সে .
১৩৬৯
একটি ট্রান্সফরমারের মুখ্য কুন্ডলীর সংখ্যা 1000 পাক। মুখ্য কুন্ডলীতে প্রযুক্ত 4400 V (AC) ভোল্টেজকে গৃহস্থলি কাজে ব্যবহারোপযোগী 220 V (AC) -এ নামিয়ে আনতে হলে গৌণ কুন্ডলীর পাক সংখ্যা কত হবে?
উত্তর
50 পাক
১৩৭০
ইয়ং গুণাংক Y রিজিডিটি গুণাংক n এবং বাল্ক গুণাংক K - এই তিন রাশির মধ্যে সম্পর্ক হলো -
উত্তর
9Y=3n+1K