১৩৭১
সবচেয়ে সহজ উপগ্রহ কক্ষপথ সৃষ্টি করা যায় তা মোটামুটি বৃত্তাকার এবং সেটা পৃথিবী পৃষ্ঠের ঠিক উপরে হবে যাতে অতিরিক্ত বায়ু ঘর্ষণ না হয়। এই তথাকথিত সর্বনিম্ন কক্ষপথে উপগ্রহের গতিবেগ কত? (পৃথিবীর ব্যাসার্ধ 6.4×106m )
উত্তর
7.92 km /s
১৩৭২
ঢাকা রেডিও স্টেশন থেকে AM রেডিও তরঙ্গ পাঠানো হয় এই তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য আসন্ন মানে কত?
উত্তর
104m
১৩৭৩
10 গ্রাম বরফকে 0°C থেকে 100°C বাষ্পে রুপান্তর করতে তাপের পরিমাণ হলো -
উত্তর
7200 ক্যালরি
১৩৭৪
সূর্য পৃথিবীর উপরে 3.6 ×1022 N আকর্ষণী বল প্রয়োগ করে। পৃথিবী যদি সূর্য থেকে 1.5 ×1011m দূরে থাকে এবং পৃথিবীর ভর যদি 5.98×1024kg হয়, তা হলে সূর্যের ভর কত? (G=6.67×10-11 N-m2/Kg2)
উত্তর
2.03 ×1030 kg
১৩৭৫
কোন এক স্থানে একটি সরল দোলকের পরীক্ষণ থেকে প্রাপ্ত T2 বনাম L সরল রেখাটির নতি (slope) 1260 C2 /ফুট পাওয়া গেল। ঐ স্থানে g এর মান হবে?
উত্তর
32 ফুট/সে২
১৩৭৬
তোমার একটি ক্যাপাসিটর প্রয়োজন যার ক্যাপাসিটান্স হলো 0.25μF। কিন্তু তোমার কাছে আছে 4 টি ক্যাপসিটর যাদের প্রত্যেকের ক্যাপাসিটান্স হলো 1μF। এখন কি করবে?
উত্তর
4 টিকে শ্রেণীবদ্ধ যোগ করবে
১৩৭৭
2 মিঃ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি উত্তল (convex) দর্পণের সামনে 6 মিঃ দূরত্বে অবস্থিত বস্তুর প্রতিবিম্বটির বিবর্ধন M কত হবে?
উত্তর
M=14
১৩৭৮
একটি মুকুট বাতাসে ঝোলানো অবস্থায় দেখা গেল তার ওজন 25 নিউটন এবং নিমজ্জিত অবস্থায় তার ওজন 22.6 নিউটন। মুকুটটির ঘনত্ব কত? [পানির ঘনত্ব 1000 কেজি/মি৩]
উত্তর
10416.67 কেজি/মি৩
১৩৭৯
একটি প্রস্থর খন্ডকে 196 ms-1 বেগে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হল। প্রস্থর খন্ডটির প্রাথমিক অবস্থানে ফিরে আসতে সময় লাগবে।
উত্তর
40 sec
১৩৮০
একটি ছেলে গলা বাড়িয়ে তার ভবনের জানালা থেকে যা ভূমির উপরে 10 মি. উচ্চতায় উপরের দিকে একটি বল 10 মি/সে গতিবেগে ছুঁড়ে দেয় বলটি ভূমির ঊর্ধ্বে সর্বোচ্চ কত উচ্চতায় ওঠে?
উত্তর
15.1 m