১৩৯৪
একটি তাপীয় ইঞ্জিন প্রতিটি চক্রে ধনাত্মক কাজ করে এবং তাপ হারায় কিন্তু ইঞ্জিনটি কোনো তাপ গ্রহণ করে না। ইঞ্জিনটি তাপগতিবিদ্যার কোন সূত্রকে লঙ্ঘন করে?
উত্তর
দ্বিতীয় সূত্র
১৩৯৫
একটি আদর্শ গ্যাস একটি তাপ অন্তরকের আবরণযুক্ত দৃঢ় পাত্রে শূন্য মাধ্যমে প্রসারিত হলো। ফলে নিম্নের কোনটি ঘটে?
উত্তর
তাপমপাত্রা হ্রাস পায়
১৩৯৭
একটি পিয়ানো তারের দৈর্ঘ্য L এর ভর M। যদি এর মূল কম্পাঙ্ক f হয়, তবে তারে টান হলো:
উত্তর
4ML f2
১৩৯৮
একটি অতি সুসঙ্গত আলোক রশ্মি একটি সূক্ষ্ম তারের উপর আপতিত হলে তারের পিছনে যে ছায়া তৈরি হয় তা একটি তারের নয়, বরং অনেকগুলো সমান্তরাল তারের। এই ঘটনাটি ব্যাখ্যা করা যায় নিম্নের কোনটির দ্বারা?
উত্তর
অপবর্তন
১৩৯৯
10 kg ভরের একটি বস্তুর উপর 2 F মানের বল প্রয়োগ করার ফলে বস্তুটির ত্বরণ হয় 60 m/s2। M ভরের একটি বস্তুর উপর 5 F মানের বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির ত্বরণ 50 m/s2 হয়, তবে ভর M কত?
উত্তর
30 kg
১৪০০
সরল দোলন গতি সম্পন্ন একটি কণার বিস্তার 0.02 m এবং কম্পাঙ্ক 2.5 Hz হলে এর সর্বোচ্চ দ্রুতি কত হবে?
উত্তর
0.314 ms-1