৩৫৯১
0.25kg এবং 0.50 kg ভরের দুইটি বস্তু যথাক্রমে h1 এবং h2 উচ্চতা হতে মুক্তভাবে পরে একই সমান গতিপৃস্টের ভূপৃষ্ঠে পড়লে। h1/h2 এর মান কত?
উত্তর
21
৩৫৯২
একটি কোণকের উচ্চতা সর্বদা তার ভূমির ব্যাসার্ধের সমান থাকে। যদি তার ভূমির ব্যাস বৃ্দ্ধির হার 7mm sec-1 হয় তবে 16mm ব্যাস থাকা অবস্থায় তার আয়তন বৃদ্ধির আনুমানিক হার হবে-
উত্তর
0.7cc sec-1
৩৫৯৩
“a” এর মান কত হলে a i - 2j + k এবং 2a i - a j - 4k ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে?
উত্তর
1, -2
৩৫৯৪
একটি উল্লম্ব টেলিগ্রাফ পোস্টের সাথে 20 মিটার দীর্ঘ একটি শক্ত দড়ি এক প্রান্তে বাঁধা আছে এবং অন্য প্রান্তে একজন ব্যক্তি নির্দিষ্ট বল প্রয়োগ করে টানছে। পোস্টের কোন স্থানে দড়ি বাঁধলে ব্যক্তি সহজে পোস্টটি উল্টে ফেলতে পারবে?
উত্তর
পোস্টের শীর্ষে (সর্বোচ্চ উচ্চতা)
৩৫৯৫
দুটি একই মাত্রার বল এক বিন্দুতে এমনভাবে ক্রিয়াশীল যেন তাদের লব্ধির মানও তাদের সমান, সেক্ষেত্রে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ হলাে-
উত্তর
2π3
৩৫৯৬
36kg ভরের একটি বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়ােগ করলে এক মিনিটে এর বেগ ঘন্টায় 15km বৃদ্ধি পাবে?
উত্তর
2.5N
৩৫৯৭
একটি গ্যাসের আণবিক ভর 32 হলে কত তাপমাত্রাতে উক্ত গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ প্রতি সেকেন্ডে 50550 cm হবে?
উত্তর
54.76°C
৩৫৯৮
12 মিটার দৈর্ঘ্যের সুষম একটি বীম AB এর ওজন 50 কেজি, যার A ও B প্রান্তে যথাক্রমে 15 কেজি ও 35 কেজি ওজন ঝুলানো। A প্রান্ত হতে কত দুরত্বে শুধু একটিমাত্র অবলম্বন স্থাপন করলে ব্যবস্থাটি সুস্থিত থাকবে?
উত্তর
36/5 মিটার
৩৫৯৯
একটি বিড়াল 20 মিটার দূরে একটি ইঁদুরকে দেখতে পেয়ে স্থিরাবস্থা হতে 3মিটার/সেকেন্ড 2 ত্বরণে ইঁদুরটির পশ্চাতে দৌড়ালো। ইঁদুরটি 13 মিটার/সেকেন্ড সমবেগে দৌড়াতে থাকলে কতক্ষণ পরে এবং কত দূরে গিয়ে বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে?
উত্তর
10সেকেন্ড ও 150মিটার
৩৬০০
একটি অডিও ক্যাসেট প্লেয়ার ও একটি টেলিভিশনের তীব্রতা লেভেল যথাক্রমে 93dB এবং 85dB। এদের সম্মিলিত শব্দের তীব্রতা লেভেল নির্ণয় কর।
উত্তর
93.64 dB