৩৭৩১
নিম্নের কোনটি শূন্যস্থানের জন্য প্রযোজ্য? শব্দ তরঙ্গের উৎস কোন স্থির শ্রোতার দিকে গতিশীল, থাকাকালীন শ্রোতার কাছে মনে হবে শব্দ তরঙ্গের আপাত কম্পাঙ্ক-
উত্তর
প্রকৃত কম্পাঙ্কের চাইতে বেশি
৩৭৩২
প্রমাণ তীব্রতা থেকে 10 গুণ তীব্রতা সম্পন্ন শব্দের তীব্রতার পরিমাণ নিম্নের কোনটি?
উত্তর
1 বেল
৩৭৩৪
একটি কুণ্ডলীর আবিষ্ট তড়িচ্চালক শক্তির মান নিম্নের কোনটির উপর নির্ভরশীল নয়?
উত্তর
বর্তনীয় রোধ
৩৭৩৫
যদি কোন আলোক তরঙ্গের জন্য আলোর গতি অভিমুখের অভিলম্বতলে তরঙ্গজনিত কম্পন সর্বদিকে সমানভাবে সম্পাদিত হয়, তবে তাকে নিম্নের কোনটি বলা হয়?
উত্তর
অসমবর্তিত আলো