৪৯১
পৃথিবীর ভর M এবং ব্যাসার্ধ R হলে, h উচ্চতায় কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগ কত?
উত্তর
√(GM/(R+h))
৪৯২
সরল ছন্দিত গতিসম্পন্ন একটি কণার গতির সমীকরণ y = 4sin2π360t - 0.2; কণাটির বিস্তার কত?
উত্তর
4
৪৯৩
তরলের পৃষ্ঠে কোন তেল বা চর্বি জাতীয় পদার্থ ভাসমান থাকলে তরলের পৃষ্ঠটান কি হয়?
উত্তর
কমে যায়
৪৯৪
তাপমাত্রার পরিবর্তন না করে তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিণত হতে একক ভরের বর্জিত তাপকে বলা হয় -
উত্তর
কঠিনীভবনের আপেক্ষিক সুপ্ততাপ
৪৯৫
L দৈর্ঘ্য এবং A প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারে দৈর্ঘ্য বরাবর F বল প্রয়োগ করায় দৈর্ঘ্য I পরিমাণ বৃদ্ধি পায়। তারটিতে কৃতকাজের পরিমাণ কত?
উত্তর
F × I2
৪৯৮
একটি নির্দষ্ট মাধ্যমে সৃষ্টি স্থির তরঙ্গের কম্পঙ্ক 480 Hz। তরঙ্গের পর পর দু'টি নিস্পন্দ বিন্দুর দূরত্ব 0.75m। ঐ মাধ্যমে তরঙ্গ বেগের মান কত?
উত্তর
720 ms-1
৪৯৯
একটি সুষম তড়িৎ ক্ষেত্রে 25cm ব্যবধানে অবস্থিত দু'টি বিন্দুর বিভব পার্থক্য 150V। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত?
উত্তর
600Vm-1