৫৯৬
0.2 Kg ওজনের একটি বল 20m উচ্চতা হতে পতিত হল। ইহ্ মাটিতে পড়ার দরুন 30 J শক্তি ক্ষয় হল। মাটিতে প্রতিঘাতের পর ইহা কত উচ্চতায় উঠবে? যেখানে g= 10 m/sec2।
উত্তর
5m
৫৯৭
একটি সুষম সিলিন্ডারের ব্যাস 02.m এবং উচ্চতা 0.4m। সিলিন্ডারটিকে একটি আনত তলের উপর রাখা আছে। উক্ত তলটি ভূমির সাথে সর্বোচ্চ কত ডিগ্রী কোণের বেশি আনত করার পূর্বেই তা পড়ে যাবে?
উত্তর
45°
৫৯৮
শব্দ-তরঙ্গ যখন বাতাস এবং পানির মধ্যে চলে তখন নিম্নের কোনটি অপরিবর্তনীয় থাকে?
উত্তর
কম্পাংক
৫৯৯
এক মিলিমিটার ব্যাসার্ধের এক ফোঁটা পানিকে দশ লক্ষ সমান ব্যাসার্ধের ফোঁটাতে পরিণত করা হলো। পৃষ্ঠশক্তি বৃদ্ধির মান কত?
উত্তর
895.75 আর্গ
৬০০
একটি 100N বল একটি বস্তুর উপরে 5sec ক্রিয়া করে। বস্তুটির ভরবেগের পরিবর্তন হলো-
উত্তর
500 kgms-1