৯৮১
একটি একক চিরের দরুন ফ্রনহফার অপবর্তন পরীক্ষায় 560 nm তরঙ্গ দৈর্ঘের আলো ব্যবহার করা হল। প্রথম ক্রমের অন্ধকার পট্টির জন্য অপবর্তন কোণ নির্ণয় কর (চিরের বেধ = 0.2 mm)।
উত্তর
0.16°
৯৮২
স্থির অবস্থায় একটি বস্তুকণার ভর 10⁻²⁴ kg। কণাটি 1.8×10⁸ m/s বেগে গতিশীল থাকলে ঐ অবস্থায় এর ভর কত হবে?
উত্তর
1.25×10⁻²⁴ kg
৯৮৩
16Kg একটি বোমা বিস্ফোরিত হয়ে 4Kg ও 12Kg এর দুটি খন্ড হল। 12Kg টুকরার বেগ 4ms⁻¹ হলে অন্য টুকরার গতিশক্তি কত?
উত্তর
288J
৯৮৫
‘মূখ্য তরঙ্গের তরঙ্গামুখের উপর প্রত্যেক বিন্দু গৌণ তরঙ্গের ঊৎস’-এটি কার নীতি হিসাবে পরিচিত?
উত্তর
Huygens
৯৮৬
একটি গাড়ি 10 m/s আদিবেগ নিয়ে সমত্বরণে একটি সোজা রাস্তা বরাবর চলছে। 100m দূরত্ব অতিক্রম করার পর গাড়িটি 20 m/s বেগ প্রাপ্ত হলো। গাড়িটির ত্বরণ কত?
উত্তর
1.5ms⁻²
৯৮৭
একটি বস্তুকে অবতল দর্পণ থেকে 18cm দূরে স্থাপন করা হল। ফোকাস দূরত্ব কত হলে পাঁচ গুন বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে?
উত্তর
15 cm
৯৮৯
12W চিহ্নিত একটি বৈদ্যুতিক বাল্বের ভিতর দিয়ে 50s এ মোট 100c চার্জ প্রবাহিত হয়। এই সময়ে বাল্বের দুই প্রান্তের বিভব পার্থক্য কত?
উত্তর
6.0V