৫৬৫
‘এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট।’- প্রথাগত ব্যাকরণ অনুসারে এখানে ঘটেছে-
উত্তর
গুরুচণ্ডালীর দোষ
৫৬৬
‘ইহা আর একটি শক্তি, যাহা বহু স্বামী স্ত্রী একশ বৎসর একত্রে ঘর করার পরেও হয়ত তাহার কোনো সন্ধান পায় না।’- ‘বিলাসী’ গল্পে কোন শক্তির কথা বলা হয়েছে?
উত্তর
ভালোবাসা
৫৬৭
‘বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনার শুরুতে লেখক কিসের জন্য লিখতে নিষেধ করেছেন?
উত্তর
যশ
সমাধান
লেখক বলেছেন যশের জন্য লিখলে যশও হবে না লেখাও ভালো হবে না। যশের আশা ত্যাগ করে লিখলে তা স্থায়ী হতে পারে।
৫৬৮
মানুষের মঙ্গল অথবা সৌন্দর্য সৃষ্টি ব্যতিরেকে যারা অন্য উদ্দেশ্যে লিখে থাকেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে তারা কাদের সঙ্গে তুলনীয়?
উত্তর
কবিওয়ালা
সমাধান
যারা কেবল অর্থের জন্য লেখে তাদের লেখক কবিওয়ালাদের নিচু স্তরের সাথে তুলনা করেছেন কারণ তাদের লক্ষ্য কেবল বিনোদন।
৫৬৯
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে, সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার কোনটি?
উত্তর
সরলতা
সমাধান
বঙ্কিমচন্দ্রের মতে ভাষার সহজবোধ্যতা ও সরলতাই হলো রচনার শ্রেষ্ঠ অলঙ্কার যা পাঠকের মনে সহজেই দাগ কাটতে সক্ষম হয়।
৫৭০
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে, লেখকের পক্ষে অবনতির কোনটি?
উত্তর
লোকরঞ্জন-প্রবৃত্তি
সমাধান
পাঠককে খুশি করার সস্তা মানসিকতা বা লোকরঞ্জন লেখকের মৌলিক চিন্তা ও রচনার মানকে নিচে নামিয়ে দেয় বলে লেখক মনে করেন।